বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১ হাজার ১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে: তথ্য প্রতিমন্ত্রী কালীগঞ্জে তাফসিরুল কোরআন মাহফিল বন্ধের অপচেষ্টার অভিযোগ, জামায়াতের সংবাদ সম্মেলন দুর্দান্ত হামজা-ফারহান-শমিত-রাকিব, ২৭ বছরে বাংলাদেশের সবচেয়ে বড় জয় ২৪ বছর পর প্রিয় স্কুলে ফিরলেন এসএসসি-২০০২ ব্যাচের শিক্ষার্থীরা, উপহার দিলেন ফার্নিচার হেলিও ১৫০: স্টাইল ও পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসঙ্গে রেকর্ড গড়া অ্যাথলেট থেকে ভয়ংকর ডাকাত হওয়ার গল্প মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টায় ৬ বাংলাদেশি আটক মহাদেবপুরে লটারির মাধ্যমে ১০০ নারী শ্রমিক নিয়োগ পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়ে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের ক্রিকেটে ১০ রকম ‘ডাকে’র গল্প

শ্রমিকের রক্তই বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে: দুলু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:১৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / 126

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আজকে এই শ্রমিকের এই রক্তই আগামী দিনের বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে বলে বিশ্বাস করি। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ৩১ দফা উনি নির্বাচনের আগে প্রণয়ন করেছিলেন এই ৩১ দফার ভিতর বাংলাদেশের শ্রমিকের ভাগ্যের পরিবর্তনের জন্য অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ উনি গ্রহণ করেছেন।

শুক্রবার (১ মে) সকালে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে জেলা শ্রমিক দল সভাপতি আবু রায়হান ভুলুর সভাপতিত্বে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি একথা বলেন।

সমাবেশটি সঞ্চালনা করেন জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল।

সমাবেশে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শ্রমিকদের কষ্টার্জিত কোন টাকা বিএনপির নেতাকর্মীদের পকেটে যাবে না। আগামীতে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে শ্রমিক নেতা নির্বাচিত করা হবে। ঘরে বসে করা কমিটি গ্রহণযোগ্য হবে না। গত ১৭ বছরে আওয়ামীলীগ নেতারা বাস স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ডসহ বিভিন্ন জায়গায় চাঁদাবাজির টাকা পকেটে তুলেছে। শ্রমিকদের নানা ভাবে ঠকিয়েছে। আমরা তা হতে দেবো না। আমরা শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করবো।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন, জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ শ্রমিক দলের নেতৃবৃন্দ। এর আগে জেলা প্রশাসন ও শ্রমিক দলের উদ্যোগে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতৃত্ব দেন হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শ্রমিকের রক্তই বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে: দুলু

প্রকাশের সময় : ০৫:১৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬