বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডাবল সেঞ্চুরির পর ফিফটি, হৃদয়ের তিন নতুন রেকর্ড বল টেম্পারিং বিতর্ক: বোমা ফাটিয়ে খাওয়াজা বলছেন, ‘কাউকে বিপদে ফেলিনি’ নায়িকা ভারতে, নায়ক যুক্তরাষ্ট্রে—দেশে মুক্তি পাচ্ছে সিনেমা ব্যালন ডি’অর জিতেও নেই কেইন, ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি আমরাই ফেভারিট, অন্য দলকে নিয়ে ভাবছি না: হামজা চৌধুরী কী কী কারণে আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট বন্ধ করল স্কটল্যান্ড? ‘সংঘর্ষ’-এর সেই ভয়ংকর খলনায়ক এখন কোথায়, কী করছেন সেমিফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ রিভার্স সুইং পেতে যেভাবে বল টেম্পারিং করেছিল অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিংয়ের দায়িত্বে বেনকেনস্টেইন

রাণীনগরে ব্যবসায়ীকে জখম করে ডাকাতি, পলাতক দুই আসামি ঢাকায় গ্রেপ্তার

খোরশেদ আলম, নওগাঁ:
  • প্রকাশের সময় : ১০:০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 24

নওগাঁর রাণীনগরে সুপারি ব্যবসায়ীকে রক্তাক্ত জখম করে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় পলাতক দুই ডাকাতকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সহযোগিতায় সোমবার (৯ নভেম্বর) রাতে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গত ৪ জুন ভোর সাড়ে ৪টার দিকে সুপারি ব্যবসায়ী রফিকুল ইসলাম দুই সহযোগী ও ভ্যানচালককে নিয়ে ভ্যানযোগে আত্রাই হাটে সুপারি কেনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে রাণীনগর রেলগেট থেকে আত্রাইগামী সড়কের চকের ব্রিজ এলাকায় পৌঁছালে ওঁৎ পেতে থাকা ডাকাতদল তাদের গতিরোধ করে। এ সময় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে রফিকুল ইসলামকে রক্তাক্ত জখম করে ডাকাতরা। পরে তাদের কাছ থেকে নগদ ৪৫ হাজার ৮০০ টাকা ও ১৯ হাজার টাকা মূল্যের দুটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রাণীনগর থানায় মামলা করেন।

ঘটনার পর রাণীনগর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে। তবে অপর দুই আসামি শফিকুল ও শাকিল দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পরে নওগাঁ জেলা পুলিশের রিকুইজিশনের ভিত্তিতে এসআরবি-৫ রাজশাহীর সিপিসি-২ (নাটোর ক্যাম্প) ও এসআরবি-৪ (সাভার ক্যাম্প) যৌথভাবে অভিযান শুরু করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার মিল এলাকায় অভিযান চালিয়ে মামলার মূল পরিকল্পনাকারী শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত পৌনে ৯টার দিকে ইপিজেড মোড় এলাকা থেকে অপর আসামি শাকিল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামের রেজাউল করিম ওরফে লুক্কার ছেলে শফিকুল ইসলাম ওরফে সজীব কাজী (৪০) এবং পশ্চিম বালুভরা গ্রামের বাবু ইসলামের ছেলে শাকিল ইসলাম (২৭)।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে তাদের রাণীনগর থানায় নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তদন্তে জানা গেছে, এই ডাকাত দলটি নওগাঁর রাণীনগর, আত্রাই ও নাটোর সড়কে একাধিক ছিনতাই ও ডাকাতির ঘটনায় জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাণীনগরে ব্যবসায়ীকে জখম করে ডাকাতি, পলাতক দুই আসামি ঢাকায় গ্রেপ্তার

প্রকাশের সময় : ১০:০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬