বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১ হাজার ১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে: তথ্য প্রতিমন্ত্রী কালীগঞ্জে তাফসিরুল কোরআন মাহফিল বন্ধের অপচেষ্টার অভিযোগ, জামায়াতের সংবাদ সম্মেলন দুর্দান্ত হামজা-ফারহান-শমিত-রাকিব, ২৭ বছরে বাংলাদেশের সবচেয়ে বড় জয় ২৪ বছর পর প্রিয় স্কুলে ফিরলেন এসএসসি-২০০২ ব্যাচের শিক্ষার্থীরা, উপহার দিলেন ফার্নিচার হেলিও ১৫০: স্টাইল ও পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসঙ্গে রেকর্ড গড়া অ্যাথলেট থেকে ভয়ংকর ডাকাত হওয়ার গল্প মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টায় ৬ বাংলাদেশি আটক মহাদেবপুরে লটারির মাধ্যমে ১০০ নারী শ্রমিক নিয়োগ পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়ে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের ক্রিকেটে ১০ রকম ‘ডাকে’র গল্প

কালীগঞ্জে তাফসিরুল কোরআন মাহফিল বন্ধের অপচেষ্টার অভিযোগ, জামায়াতের সংবাদ সম্মেলন

কালিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 0

ঝিনাইদহের কালীগঞ্জে তাফসিরুল কোরআন মাহফিল বন্ধের অপচেষ্টার অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একটি মহল ধর্মীয় এ আয়োজন বাধাগ্রস্ত করতে প্রশাসনের সহযোগিতা নেওয়ার চেষ্টা করছে বলে দাবি করেছে দলটি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে কালীগঞ্জ উপজেলা জামায়াতের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৩ নভেম্বর শুক্রবার বিকেল ৩টায় কালীগঞ্জ সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান আলোচক হিসেবে তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি আমির হামজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিবের। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা অলিউর রহমান।

লিখিত বক্তব্যে জামায়াত নেতারা বলেন, বিশ্বস্ত সূত্রে তাঁরা জানতে পেরেছেন, একটি মহল মাহফিল বন্ধের পাঁয়তারা করছে এবং এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা নেওয়ার চেষ্টা চালাচ্ছে। এ ধরনের অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁরা বলেন, কোনো মহলের প্ররোচনায় নয়, আইন ও বিধিবিধান অনুসরণ করে শান্তিপূর্ণ ধর্মীয় আয়োজনের পরিবেশ নিশ্চিত করতে হবে।

তাঁরা আরও বলেন, প্রশাসন এই মাহফিল বন্ধ করতে পারবে না এবং কোনোভাবেই গণজোয়ার ঠেকানো যাবে না। সব বাধা অতিক্রম করে মাহফিল বাস্তবায়নের প্রত্যয়ও ব্যক্ত করেন তাঁরা।

সংবাদ সম্মেলনে মাহফিল সফল করতে গণমাধ্যমকর্মীসহ কালীগঞ্জের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা কামনা করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে তাফসিরুল কোরআন মাহফিল বন্ধের অপচেষ্টার অভিযোগ, জামায়াতের সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ০৮:০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬