বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, বাবা-মাসহ আহত ৪ লাই–ফাই প্রযুক্তি কী, কীভাবে কাজ করে এক বাটি নুডলসেই রোমান্টিক আবু বকর–জারিয়াব, সাড়া ফেলে দৃশ্যটি ফুটবল মাঠে মর্মান্তিক মৃত্যু: স্ট্রাইকার আর ফেরেননি, বেঁচে থাকাটাই গোলকিপারের শাস্তি নেত্রকোনায় মাদ্রাসাছাত্রী ও কুমিল্লায় মা-মেয়েকে ধর্ষণ-হত্যা; দুই আসামির মৃত্যুদণ্ড ‘নগ্ন-কন্যা’ থেকে সেরা সুন্দরী, ডেমি এখন আড়াই হাজার কোটি টাকার মালিক চোখের চিকিৎসা শেষে আবার কারাগারে ফিরলেন ইমরান খান আজকের ই-পেপার (১১ নভেম্বর) ‘দ্য রিম্যারিড এমপ্রেস’–এর রাজপুত্র বাস্তবেও ধনী, ৬৩০ কোটি টাকার মালিক টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লক্ষ্যে ভারতের বিরুদ্ধে দল ঘোষণা নিউজিল্যান্ডের

রাজবাড়ীতে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, বাবা-মাসহ আহত ৪

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০২:৪৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 9

রাজবাড়ীর পাংশায় দৈনিক যুগান্তর মাল্টিমিডিয়ার ইনচার্জ অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের মারধরে সাংবাদিকের বাবা-মা, বোন ও ভাবিসহ পরিবারের চার সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের গোলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম।

হামলায় আহতরা হলেন—সাংবাদিক রবিনের বাবা গোলাম মোস্তফা লুলু বিশ্বাস, মা ডলি আক্তার, বোন ঐশি আক্তার ও ভাবি শাহানা খাতুন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, রাত ১১টার দিকে ২০ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে তাঁদের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করে এবং ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, সাংবাদিক অমিত হাসান রবিনের বাবা গোলাম মোস্তফা লুলু ইউনিয়ন কৃষক লীগের সভাপতি। তাঁর অপর ছেলে রনি মঙ্গলবার রাতে পুইজোর বাজারে আওয়ামী লীগের একটি মিছিলে অংশ নেন। ধারণা করা হচ্ছে, ওই মিছিলের ঘটনার জের ধরেই পরবর্তীতে তাঁদের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

ওসি আরও বলেন, “খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এখনো সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। রাতেই ভুক্তভোগীদের মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়েছিল, তবে তাঁরা সকালে এজাহার দেবেন বলে জানিয়েছেন। লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, বাবা-মাসহ আহত ৪

প্রকাশের সময় : ০২:৪৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬