বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

দুপুরের মধ্যে ঢাকায় আবারও বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:২১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 11

রাজধানী ঢাকায় বুধবার (১১ নভেম্বর) ভোরে বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। দুপুরের মধ্যে আবারও বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে বাতাসের গতিবেগ বেড়ে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

অন্যদিকে, দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দুপুরের মধ্যে ঢাকায় আবারও বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

প্রকাশের সময় : ০৯:২১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬