ক্রিকেটে ১০ রকম ‘ডাকে’র গল্প

- প্রকাশের সময় : ০৬:৩০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 3

ক্রিকেটে শূন্য রান মানেই শুধু একটি সংখ্যা নয়, ব্যাটসম্যানের জন্য বিব্রতকর এক গল্পও। আর সেই গল্পের নামই ‘ডাক’। এই শব্দের উৎপত্তি নিয়ে নানা মত থাকলেও সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যাটি বেশ মজার—সংখ্যায় শূন্য (০) দেখতে অনেকটাই হাঁসের ডিমের মতো। তাই ব্যাট হাতে নামা কোনো ব্যাটসম্যান যখন রানের খাতা খুলতেই পারেন না, তখন সেই শূন্যকে কিছুটা রসিকতার মোড়কে তুলে ধরতেই ‘ডাক’ শব্দের ব্যবহার শুরু হয়।সময়ের সঙ্গে সঙ্গে এই ‘ডাক’ শুধু একটি শব্দই নয়, হয়ে উঠেছে ক্রিকেটীয় পরিভাষাও। এখন আর শূন্য মানেই শুধু আউট নয়—কোন বলে আউট, কোন ইনিংসে আউট, কোন পরিস্থিতিতে আউট—সবকিছুর ওপর নির্ভর করে শূন্য রানেরও আছে আলাদা নাম। টি–টুয়েন্টি ও টি–টেন ক্রিকেটের প্রসারের সঙ্গে তাল মিলিয়ে যেমন শূন্য রানে আউটের ঘটনা বেড়েছে, তেমনি বেড়েছে সেই শূন্যকে চিহ্নিত করার নতুন নতুন শব্দ। তেমনই ১০টি ডাকের খবর জানব এবার।
খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত
যখন কোনো ব্যাটসম্যান একটিও বল না খেলেই শূন্য রানে আউট হন, সেটিকে ডায়মন্ড ডাক বলে। এটা খুবই বিরল। মাত্র দুটি পরিস্থিতিতেই সম্ভব: ব্যাটসম্যান রানআউট বা টাইমড-আউট। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইমড-আউট করেছিল বাংলাদেশ, যা সে সময় ব্যাপক বিতর্কের জন্ম দেয়।
গোল্ডেন ডাক তখন হয়, যখন কোনো ব্যাটসম্যান তাঁর ইনিংসের প্রথম বলেই শূন্য রানে আউট হন। এমন আউট অবশ্য অহরহই দেখা যায়। এক ইনিংসে একাধিকবারও।
আন্তর্জাতিক ক্রিকেটে একসঙ্গে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ১০ জুটি
ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া
যখন কোনো ব্যাটসম্যান দ্বিতীয় বলে শূন্য রানে আউট হন, তখন সেটিকে সিলভার ডাক বলে।
যখন কোনো ব্যাটসম্যান ক্রিজে এসে তৃতীয় বলে শূন্য রানে আউট হন, তখন সেটিকে বলা হয় ব্রোঞ্জ ডাক। অর্থাৎ, তৃতীয় ডেলিভারিতে শূন্য রানে আউট হওয়াই ব্রোঞ্জ ডাক।
রয়্যাল ডাকের আরেক নাম প্লাটিনাম ডাক। এই আউট শুধু ওপেনিং ব্যাটসম্যানদের ক্ষেত্রে প্রযোজ্য। যখন কোনো ওপেনার ম্যাচের একেবারে প্রথম বলেই শূন্য রানে আউট হন, তখন সেটিকে ‘রয়্যাল’ বা ‘প্লাটিনাম ডাক’ বলা হয়। কেউ কেউ এটিকে ‘রাজকীয় অভিশাপ’ বলে থাকেন।





















