বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টায় ৬ বাংলাদেশি আটক

কালিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:১৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 9

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সীমান্তবর্তী সলেমানপুর গ্রামের একটি ইটভাটা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। বিকেল ৩টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন ময়মনসিংহের গফরগাঁও থানার কুরচাই গ্রামের আলম মিয়া (৩৪), কিশোরগঞ্জের ইটনা থানার এলংজুরি গ্রামের রোহাত মিয়া (৩১), গাজীপুর সদর থানার ভোগড়া দক্ষিণ গ্রামের শওকত মিয়া (২৪), ফরিদপুরের ভাঙ্গা থানার কাউলীবেড়া গ্রামের সঞ্জয় মন্ডল (৩৬) এবং পঞ্চগড়ের আটোয়ারী থানার ফতেহপুর গ্রামের মাসুদ রানা (৩৫)। আটক নারীর পরিচয় প্রকাশ করেনি বিজিবি।

বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন খোসালপুর বিওপির সদস্যরা সীমান্ত পিলার ৬০/৭৭-আর এলাকায় টহল দেওয়ার সময় সলেমানপুর গ্রামের ইটভাটা এলাকা থেকে ছয়জনকে আটক করেন। তাঁরা অবৈধ পথে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। পরে তাঁদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

এদিকে পৃথক অভিযানে আসামিবিহীন অবস্থায় ৪৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। মাধবখালী বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম বলেন, সীমান্ত এলাকা থেকে ছয়জনকে আটক করে থানায় সোপর্দ করেছে বিজিবি। আটক সবাই বাংলাদেশের নাগরিক। তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টায় ৬ বাংলাদেশি আটক

প্রকাশের সময় : ০৭:১৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬