মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করা হলে সরকার কঠোর হাতে দমন করবে’ ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়: প্রতিমন্ত্রী মীর শাহে আলম মান্দায় বাড়িতে একা পেয়ে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, দুই ব্যক্তি গ্রেপ্তার দৌলতদিয়ায় ধরা পড়ল ২ কেজি ২০০ গ্রামের ইলিশ সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০২৫ পাঠক জরিপে জয়ীরা ‘সুলতান অব ঢিসুম ঢিসুম’ হয়ে উঠছেন ওয়াসিম আকরামের ছেলে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট বিতর্কের দিনে মিমের সেঞ্চুরি, নাসুমের ১০ উইকেট ৪ হাজার কোটির ‘রামায়ণ’–এর সঙ্গে পাল্লা! চমকে দিল ৩০ কোটির সিনেমাটি সংস্কারের সুফল পেতে শুরু করেছে দেশ: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ৩৪ বছর পর টেস্টে বিরল কীর্তি, জিম্বাবুয়ের পাশে পাকিস্তান

ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:২৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 6

ঠিকাদার খুশি হয়ে লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে উপজেলা সহকারী প্রকৌশলীদের নবীন বরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন।’

এলজিইডির অধীনে বর্তমানে ১লাখ ২০ হাজার হাজার কোটি টাকার কাজ চলমান ও ৯০ হাজার কোটি টাকার প্রকল্প পাইপলাইনে রয়েছে বলে জানান তিনি। এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে সদ্য নিয়োগপ্রাপ্ত নবীন ইঞ্জিনিয়ারদের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কোনো পক্ষ যেন প্রভাব খাটিয়ে তাদের স্বার্থ হাসিল না করতে পারে।

তিনি বলেন, ‘নবীন ইঞ্জিনিয়ারদের যোগদানের মধ্য দিয়ে এলজিইডির কাজে গতি আসবে।’ কাজে কোনো রকম শিথিলতা দেখানো যাবে না জানিয়ে তিনি বলেন, ‘কাজের গুণগত মানের ক্ষেত্রে কোনো আপস করা হবে না।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রকাশের সময় : ০৮:২৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬