বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, বাবা-মাসহ আহত ৪ লাই–ফাই প্রযুক্তি কী, কীভাবে কাজ করে এক বাটি নুডলসেই রোমান্টিক আবু বকর–জারিয়াব, সাড়া ফেলে দৃশ্যটি ফুটবল মাঠে মর্মান্তিক মৃত্যু: স্ট্রাইকার আর ফেরেননি, বেঁচে থাকাটাই গোলকিপারের শাস্তি নেত্রকোনায় মাদ্রাসাছাত্রী ও কুমিল্লায় মা-মেয়েকে ধর্ষণ-হত্যা; দুই আসামির মৃত্যুদণ্ড ‘নগ্ন-কন্যা’ থেকে সেরা সুন্দরী, ডেমি এখন আড়াই হাজার কোটি টাকার মালিক চোখের চিকিৎসা শেষে আবার কারাগারে ফিরলেন ইমরান খান আজকের ই-পেপার (১১ নভেম্বর) ‘দ্য রিম্যারিড এমপ্রেস’–এর রাজপুত্র বাস্তবেও ধনী, ৬৩০ কোটি টাকার মালিক টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লক্ষ্যে ভারতের বিরুদ্ধে দল ঘোষণা নিউজিল্যান্ডের

আত্রাই নদীতে অবৈধ সৌঁতিজালের বিরুদ্ধে অভিযান: ৬টি অবকাঠামো পুড়িয়ে ধ্বংস

সিংড়া (নাটোর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 15

নাটোরের সিংড়ায় চলনবিল অধ্যুষিত আত্রাই নদীতে অবৈধ সৌঁতিজালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে নদীতে স্থাপন করা ছয়টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো আগুনে পুড়িয়ে পুরোপুরি ধ্বংস করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার চামারী ইউনিয়নের নুরপুর, কালিনগর ও বিলদহর এলাকার আত্রাই নদীতে এ অভিযান চালানো হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, আত্রাই নদীর বিভিন্ন অংশে অসাধু জেলেরা অবৈধভাবে সৌঁতিজাল স্থাপন করে মাছ শিকার করছিল। এর ফলে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল এবং দেশীয় প্রজাতির মাছের প্রাকৃতিক প্রজনন ও বিচরণক্ষেত্র হুমকির মুখে পড়ে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সৌঁতিজালের বাঁধ ও অবকাঠামোগুলো অপসারণ করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

উপজেলা প্রশাসন জানিয়েছে, চলনবিলের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং নদ-নদীর স্বাভাবিক পানিপ্রবাহ সচল রাখতে কোনোভাবেই সৌঁতিজাল বা ক্ষতিকর জাল বসাতে দেওয়া হবে না। অবৈধভাবে মাছ ধরার এসব সরঞ্জামের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। একই সঙ্গে নদীতে অবৈধ জাল বসানো থেকে বিরত থাকতে স্থানীয়দের প্রতি কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আত্রাই নদীতে অবৈধ সৌঁতিজালের বিরুদ্ধে অভিযান: ৬টি অবকাঠামো পুড়িয়ে ধ্বংস

প্রকাশের সময় : ০১:০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬