Dhaka ০৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রাজিল–স্কটল্যান্ড ম্যাচে ভারি বৃষ্টির শঙ্কা, বিলম্ব হতে পারে খেলা নওগাঁয় মানব পাচার প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত কালীগঞ্জে ৩৫ শত কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ পাংশায় সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা, আসামি সাড়ে ৩০০ চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিলো এবিজি ফাউন্ডেশন রিজার্ভ বেড়ে ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল সংসদের অধিবেশন বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি খাগড়াছড়িতে সেনা অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ফিফা বিশ্বকাপ চলাকালীন ঢাবিতে বহিরাগত প্রবেশ ও যানচলাচলে নিষেধাজ্ঞা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে

রাজবাড়ীতে মাদক মামলার আসামি গ্রেফতার ॥ আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১১:৩২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০১৭
  • / 554

স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের আন্ধারমানিক এলাকা থেকে রোববার সন্ধ্যায় মাদক মামলার আসামি রাসেল শেখকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। পরে তার দেয়া তথ্য মতে রাতে তার নিজ বাড়ি থেকে একটি ওয়ানশূটারগান, একটি কার্তুজ  ও দুইশ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রাসেল শেখ একই গ্রামের জুলহাস শেখের ছেলে।
রাজবাড়ী ডিবি ওসি মোহাম্মদ ওবায়দুর রহমান জানান, রাসেল শেখ কুখ্যাত মাদক ব্যবসায়ী ও মাদকচক্রের গডফাদার হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মাদক মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে পুলিশি জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য মতে তার বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র, একটি কার্তুজ ও দুশ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এব্যাপারে রাসেল শেখের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদক ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে। সোমবার তাকে আদালতে চালান করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে মাদক মামলার আসামি গ্রেফতার ॥ আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধার

প্রকাশের সময় : ১১:৩২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০১৭