Dhaka ০৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

নওগাঁর তিলকপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ১১:০২:২২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / 291

নওগাঁর তিলকপুরে মাসুম বিল্লাহ হত্যার সুষ্ঠু বিচার এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৩টায় তিলকপুর মুক্তমঞ্চে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ ট্রাস্টের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, “আজ মাসুম, কাল অন্য কেউ—বিচারহীনতার অবসান হোক, ন্যায়বিচার নিশ্চিত হোক” এই দাবিকে সামনে রেখেই তারা আন্দোলনে নেমেছেন। তারা অভিযোগ করেন, ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও মামলার প্রধান আসামিদের এখনো গ্রেপ্তার করা হয়নি, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ মে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজারের দ্বিরাষট্টি রেলগেটের পশ্চিম পাশে পাকা সড়কের ওপর মাসুম বিল্লাহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আক্কেলপুর থানায় দায়ের করা মামলায় আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২২ জনকে আসামি করা হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সাধারণ মানুষের মধ্যে বিচারব্যবস্থার প্রতি আস্থা আরও কমে যাবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে “মাসুম হত্যাকারীদের ফাঁসি চাই” লেখা বিভিন্ন পোস্টার ও প্ল্যাকার্ড দেখা যায়।

বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “ঘটনার পর উল্লেখযোগ্য সময় অতিবাহিত হলেও আসামিদের গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি নেই। তাই দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”

তারা আরও বলেন, সমাজে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে এবং মাসুম বিল্লাহ হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এলাকার সর্বস্তরের মানুষ এবং আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ ট্রাস্টের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁর তিলকপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ

প্রকাশের সময় : ১১:০২:২২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬