Dhaka ০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলা কিউআর : আর্থিক লেনদেনে আসবে বৈপ্লবিক পরিবর্তন প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানে ইনহাউস কোচিংয়ের ব্যবস্থা রাখতে হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় কালুখালীতে কৃষি বিভাগের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেফতার তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু ইরানের সাথে চুক্তিকে ট্রাম্পের পরাজয় মনে করছেন মার্কিনিরা, তারা হতাশও ওসির হস্তক্ষেপে পুনর্মিলন, হাসি ফিরল যমজ কন্যাসন্তানের জীবনে দেশের রপ্তানি আয় ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব : বাণিজ্যমন্ত্রী দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

কালুখালীতে কৃষি বিভাগের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

কালুখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:১৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / 26

রাজবাড়ীর কালুখালী উপজেলায় কৃষি উন্নয়ন, পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি ও টেকসই কৃষি ব্যবস্থার লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কালুখালী উপজেলা মডেল মসজিদের হলরুমে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। ২০২৫-২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ” কর্মসূচির আওতায় এ আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) গোলাম রাসূল এবং কালুখালী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাইমুর রহমান।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রতন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুশরা বিনতে জাফর, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুল জব্বার, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান, সহ-সভাপতি মাহবুব আলম বাদল এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু তালেবসহ অন্যান্যরা।

বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির গুরুত্ব এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, কৃষক সংগঠনের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কৃষি ও গ্রামীণ উন্নয়নে অংশীজনদের সমন্বিত ভূমিকা আরও জোরদারের আহ্বান জানানো হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে কৃষি বিভাগের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১২:১৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬