Dhaka ১০:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শাহজালাল মাজারের দানবাক্সে ৪ দিনেই মিললো সাড়ে ১৭ লাখ টাকা রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত রাজবাড়ীতে সাবেক স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী জাবিতে দুই দিনব্যাপী শিক্ষা-সাহিত্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কালীগঞ্জে বিএনপি ও যুবদলের সতর্ক অবস্থান এখন পর্যন্ত নকআউট পর্বে কারা উঠল, ছিটকে গেল কারা? হরিণাকুণ্ডুতে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নির্মূলে ‘অপারেশন চলবে’ দেশে বর্তমানে ৬৪টি জিআই পণ্য নিবন্ধিত রয়েছে : শিল্পমন্ত্রী নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ

রাজবাড়ীতে সাবেক স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:১৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / 5

রাজবাড়ীতে সাবেক স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যক্তি। সোমবার (২২ জুন) বিকেলে রাজবাড়ী শহরের পৌর মিলেনিয়াম মার্কেটের ১৯/২০ নম্বর কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী রফিকুল ইসলাম খলিফা। তিনি বাগেরহাট জেলার শাহাপাড়া গ্রামের বাসিন্দা। তার অভিযোগের তীর সাবেক স্ত্রী রাজিয়া সুলতানার বিরুদ্ধে, যিনি বাগেরহাট জেলার কচুয়া উপজেলার রাঢ়ীপাড়া ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের বাসিন্দা।

রফিকুল ইসলাম দাবি করেন, রাজিয়া সুলতানার সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক ছিল এবং তাদের সংসারে দুই সন্তান রয়েছে। প্রায় আট বছর আগে তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ হলেও পরবর্তীতে আবারও যোগাযোগ ও পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে।

তিনি অভিযোগ করেন, একপর্যায়ে নিজের জমি বিক্রি করে এক লাখ টাকা দিয়ে রাজিয়া সুলতানাকে বিদেশে যাওয়ার জন্য সহযোগিতা করেন। বিদেশ থেকে ফিরে এলেও তিনি ওই টাকা ফেরত দেননি। পরে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে ৫০ হাজার টাকা পরিশোধের সিদ্ধান্ত হলেও সেটিও বাস্তবায়ন হয়নি বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম আরও বলেন, সম্প্রতি রাজবাড়ীতে রাজিয়া সুলতানার এক সংবাদ সম্মেলনের ভিডিও দেখে তিনি জানতে পারেন, হাসান খাঁ নামে এক ব্যক্তির সঙ্গে তার বিবাহ হয়েছে। বিষয়টি তার কাছে গোপন রাখা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

তিনি দাবি করেন, রাজিয়া সুলতানা বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তুলে আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করেন। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

রফিকুল ইসলাম বলেন, “আমি নিজেকে একজন ভুক্তভোগী মনে করি। আমার অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত হোক এবং সত্য উদঘাটিত হোক, সেটিই আমার প্রত্যাশা।”

তবে এ বিষয়ে অভিযুক্ত রাজিয়া সুলতানার বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তার মতামত জানা গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে সাবেক স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ০৯:১৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬