Dhaka ০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ১০:৫৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / 251

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুন) উপজেলার ১নং সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন পরিষদ মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কালীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র হামিদুল ইসলাম হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আজিজুল লস্কর, জালাল উদ্দিন, ইসরাইল হোসেন জীবন, ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মিলনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে কওছার আলীকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বিএনপিতে স্বাগত জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, বিএনপির জনপ্রিয়তা এবং গণমানুষের প্রতি দলের দায়বদ্ধতার কারণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিএনপির সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন। কওছার আলীর যোগদান দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নবযোগদানকারী কওছার আলী বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের পাশে থেকে কাজ করার লক্ষ্যেই তিনি বিএনপিতে যোগদান করেছেন। তিনি দলের আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধাশীল থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

প্রকাশের সময় : ১০:৫৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬