Dhaka ০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি

পাংশায় সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা, আসামি সাড়ে ৩০০

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:৫৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / 209

রাজবাড়ীর পাংশা উপজেলায় জমি-জমা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও প্রায় ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

নিহত জামিন বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস বুধবার (২৪ জুন) পাংশা মডেল থানায় উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ নেতা আকমল হোসেন টিক্কাকে প্রধান আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২১ জুন সংঘর্ষে গুরুতর আহত জামিন বিশ্বাস চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান। তিনি পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের ঢেঁপা-মাজাইল গ্রামের হোসেন আলী বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কশবামাজাইল ইউনিয়নের দড়ি বাংলাট এবং পাট্টা ইউনিয়নের ঢেঁপা-মাজাইল গ্রামের বাসিন্দাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরে বিরোধটি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরও তীব্র আকার ধারণ করে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন।

জামিন বিশ্বাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ লোকজন হামলাকারীদের কয়েকটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় বলে অভিযোগ পাওয়া গেছে।

সংঘর্ষের পর থেকে দড়ি বাংলাট, বড় বাংলাট ও পারকুল এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অনেক পুরুষ সদস্য এলাকা ছেড়ে যাওয়ায় গ্রামগুলো প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা, আসামি সাড়ে ৩০০

প্রকাশের সময় : ০৯:৫৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬