Dhaka ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রাজিল–স্কটল্যান্ড ম্যাচে ভারি বৃষ্টির শঙ্কা, বিলম্ব হতে পারে খেলা নওগাঁয় মানব পাচার প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত কালীগঞ্জে ৩৫ শত কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ পাংশায় সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা, আসামি সাড়ে ৩০০ চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিলো এবিজি ফাউন্ডেশন রিজার্ভ বেড়ে ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল সংসদের অধিবেশন বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি খাগড়াছড়িতে সেনা অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ফিফা বিশ্বকাপ চলাকালীন ঢাবিতে বহিরাগত প্রবেশ ও যানচলাচলে নিষেধাজ্ঞা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে

কালীগঞ্জে ৩৫ শত কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ

কালীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:১৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / 9

ঝিনাইদহের কালীগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৪ জুন) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনির সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক সফল প্যানেল মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ হামিদুল ইসলাম।

এ সময় বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।

খরিপ মৌসুমে রোপা আমন ধান ও গ্রীষ্মকালীন সবজি আবাদ বৃদ্ধির লক্ষ্যে তালিকাভুক্ত কৃষকদের মধ্যে বিঘাপ্রতি ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কালীগঞ্জ পৌরসভাসহ উপজেলার ১১টি ইউনিয়নের মোট ৩ হাজার ৫০০ কৃষকের মাঝে পর্যায়ক্রমে রোপা আমন ধান বীজ ও সার বিতরণ করা হবে।

কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আখতারুজ্জামান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির আব্দুল হক, বিএনপি নেতা ইসরাইল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, সাংবাদিক আলহাজ শহিদুল ইসলাম, জামির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে ৩৫ শত কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ

প্রকাশের সময় : ১০:১৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬