Dhaka ০৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে এমপি ডা. ইকরামুল বারী টিপু

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৪:১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / 239

নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

জানা গেছে, গত রাতে সংঘটিত অগ্নিকাণ্ডে মোসলেম উদ্দিন ও ওসমান গণীর বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। এতে পরিবার দুটির কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার (৪ জুন) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।

এ সময় সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তা হিসেবে দুই পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সংসদ সদস্য জানান, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্রত্যেক পরিবারকে দুই বান্ডিল করে মোট চার বান্ডিল ঢেউটিন এবং ৬ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা সরকারি অনুদান দেওয়া হবে। এছাড়া জরুরি খাদ্য সহায়তা হিসেবে দুই বস্তা শুকনা খাবারও বিতরণ করা হবে।

ডা. ইকরামুল বারী টিপু বলেন, “দুর্যোগের এই সময়ে সরকার ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারগুলোর পাশে রয়েছে। তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।”

ঘটনাস্থল পরিদর্শনের সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে এমপি ডা. ইকরামুল বারী টিপু

প্রকাশের সময় : ০৪:১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬