Dhaka ০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফরিদপুরে মেয়েকে নেশাগ্রস্ত স্বামীর কাছ থেকে ছাড়িয়ে দুধ দিয়ে গোসল করলেন মা গোপন গুদামে শুল্কমুক্ত মদ মজুত, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা দল থেকেও পদত্যাগের নির্দেশ মিষ্টিকে বাবা-মা হারানো এতিম পাঁচ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা রাজধানীর কাঁচাবাজার: শিমের কেজি ২০০, ব্রয়লার ১৮০ টাকা বদলগাছীতে মাদক কারবারি আটকের পর এএসআই মোমিনকে ফাঁসানোর অভিযোগ ওয়ানডে বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান ৯ গোল হজম করে আসিয়ান কাপ শেষ করল বাংলাদেশ

ফিফা বিশ্বকাপ চলাকালীন ঢাবিতে বহিরাগত প্রবেশ ও যানচলাচলে নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / 82

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ এবং যানচলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর এক বিজ্ঞপ্তিতে জানায়, ঢাবি ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে প্রবেশপথগুলো ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ উপলক্ষে ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশে নিষেধাজ্ঞা এবং প্রবেশপথগুলোতে যানচলাচল ২৪ জুন ২০২৬ থেকে নিয়ন্ত্রিত থাকবে। প্রবেশপথগুলোর মধ্যে রয়েছে শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত এলাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাবির স্টিকারযুক্ত যানবাহন, জরুরি সেবার গাড়ি (অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান), সাংবাদিকদের যানবাহন, রাইড শেয়ারিং সেবা, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিং পণ্যবাহী বাহন এবং অন্যান্য সরকারি যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহনের ক্যাম্পাসে প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। তবে গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ সবসময়ই নিয়ন্ত্রিত থাকবে বলেও উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সংশ্লিষ্ট অংশীজনদের মতামত, পরামর্শ এবং বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করা হতে পারে। বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফিফা বিশ্বকাপ চলাকালীন ঢাবিতে বহিরাগত প্রবেশ ও যানচলাচলে নিষেধাজ্ঞা

প্রকাশের সময় : ০৯:২২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬