Dhaka ০১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রাজিল–স্কটল্যান্ড ম্যাচে ভারি বৃষ্টির শঙ্কা, বিলম্ব হতে পারে খেলা নওগাঁয় মানব পাচার প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত কালীগঞ্জে ৩৫ শত কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ পাংশায় সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা, আসামি সাড়ে ৩০০ চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিলো এবিজি ফাউন্ডেশন রিজার্ভ বেড়ে ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল সংসদের অধিবেশন বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি খাগড়াছড়িতে সেনা অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ফিফা বিশ্বকাপ চলাকালীন ঢাবিতে বহিরাগত প্রবেশ ও যানচলাচলে নিষেধাজ্ঞা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে

নওগাঁয় মানব পাচার প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:২৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / 29

দেশের সীমান্তঘেঁষা জেলা নওগাঁয় মানব পাচার প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের বিশেষ উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশ’-এর সৌজন্যে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (অব.) এবং জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশের অ্যাডভাইজার মোশারফ হোসেন। এছাড়াও অনুষ্ঠানে নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশ নেন।

কর্মশালায় মানব পাচার প্রতিরোধ, ভুক্তভোগীদের উদ্ধার ও সুরক্ষা, আইনি সহায়তা প্রদান, পুনর্বাসন কার্যক্রম এবং এই অপরাধ মোকাবিলায় বিদ্যমান চ্যালেঞ্জসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোশারফ হোসেন বলেন, মানব পাচার একটি আন্তর্জাতিক অপরাধ। এটি রোধ করতে হলে কেবল পুলিশ বা প্রশাসন নয়, বরং আইন প্রয়োগকারী সংস্থা এবং বেসরকারি সংগঠনসমূহের সমন্বিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি।

সভাপতির বক্তব্যে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জেলা পুলিশের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, নওগাঁ জেলা পুলিশ মানব পাচার, মাদক ব্যবসা, সন্ত্রাস দমন ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে। জেলা পুলিশের নিরলস অভিযানের ফলে ইতোমধ্যে আমরা বেশ কিছু সাফল্য অর্জন করেছি এবং জেলায় এসব অপকর্ম অনেকাংশে কমে এসেছে। অপরাধ দমনে নওগাঁ জেলা পুলিশের এই চিরুনি অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তাগণ মানব পাচার প্রতিরোধে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার বিষয়ে নিজ নিজ মতামত ও কার্যপদ্ধতি তুলে ধরেন।

উপস্থিত কর্মকর্তারা জানান, এই কর্মশালাটি মানব পাচারের মতো স্পর্শকাতর অপরাধের তদন্ত ও ভুক্তভোগীদের সুরক্ষায় তাঁদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় মানব পাচার প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১১:২৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬