Dhaka ০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

মৃগী ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে আটক ৩, পুলিশের হাতে সোপর্দ

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : ০৫:১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / 236

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের শিকজান গ্রামে মাদকের বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে তাদের মৃগী পুলিশ ফাঁড়ির সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার (১৯ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন— বথুনদিয়া গ্রামের সালাম মণ্ডলের ছেলে আলামিন, দেওয়ালী গ্রামের সুমন মোল্লা এবং শিকজান গ্রামের জালাল মণ্ডলের ছেলে সুয়াত মণ্ডল।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র শিকজানসহ আশপাশের এলাকায় মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। এ কারণে এলাকার যুবসমাজের মধ্যে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ তৈরি হয়। স্থানীয়রা কয়েক দফা সতর্ক করার পরও অভিযুক্তরা কার্যক্রম বন্ধ না করায় এলাকাবাসী উদ্যোগ নিয়ে তাদের আটক করেন। পরে আটক ব্যক্তিদের মৃগী পুলিশ ফাঁড়ির সদস্যদের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, মাদকের কারণে তরুণ সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। তারা মাদকসংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এলাকাবাসীর মতে, মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তবে এ ঘটনায় পুলিশি বক্তব্য পাওয়া যায়নি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মৃগী ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে আটক ৩, পুলিশের হাতে সোপর্দ

প্রকাশের সময় : ০৫:১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬