যুদ্ধ বন্ধে ৩ স্তরের নতুন প্রস্তাব দিলো ইরান
- প্রকাশের সময় : ১১:৫১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / 32
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের অবসানে তিন স্তরের একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তেহরানের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে বসতে আগ্রহী হয়, তবে এই প্রস্তাবের ভিত্তিতেই আলোচনা এগোতে পারে।
মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান-এর মাধ্যমে প্রস্তাবটি ওয়াশিংটনের কাছে পাঠানো হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, প্রথম পর্যায়ে সম্পূর্ণভাবে যুদ্ধ বন্ধ করতে হবে এবং ইরান ও লেবানন-এ আর কোনো আগ্রাসী হামলা চালানো হবে না— এ নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে।
দ্বিতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি পরিচালনা ও প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনা হবে, যদি প্রথম পর্যায়ের শর্তগুলো মানা হয়।
তৃতীয় পর্যায়ে, আগের দুই ধাপে সমঝোতা হলে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরু হবে।
এই প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও প্রকাশ করা হয়নি। এর আগে ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের বৈঠক দীর্ঘ সময় ধরে চললেও কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। এরপর দ্বিতীয় দফা সংলাপ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
এরই প্রেক্ষাপটে নতুন এই প্রস্তাব সামনে আনলো ইরান।























