মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়: প্রতিমন্ত্রী মীর শাহে আলম মান্দায় বাড়িতে একা পেয়ে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, দুই ব্যক্তি গ্রেপ্তার দৌলতদিয়ায় ধরা পড়ল ২ কেজি ২০০ গ্রামের ইলিশ সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০২৫ পাঠক জরিপে জয়ীরা ‘সুলতান অব ঢিসুম ঢিসুম’ হয়ে উঠছেন ওয়াসিম আকরামের ছেলে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট বিতর্কের দিনে মিমের সেঞ্চুরি, নাসুমের ১০ উইকেট ৪ হাজার কোটির ‘রামায়ণ’–এর সঙ্গে পাল্লা! চমকে দিল ৩০ কোটির সিনেমাটি সংস্কারের সুফল পেতে শুরু করেছে দেশ: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ৩৪ বছর পর টেস্টে বিরল কীর্তি, জিম্বাবুয়ের পাশে পাকিস্তান আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালালেন হত্যা মামলার আসামি

মান্দায় বাড়িতে একা পেয়ে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, দুই ব্যক্তি গ্রেপ্তার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৮:২১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 1

নওগাঁর মান্দা উপজেলায় বাড়িতে একা পেয়ে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৭) ধর্ষণের চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে হাতেনাতে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মান্দা উপজেলার বেজোড়া গ্রামের মো. আবুল কালাম আজাদের ছেলে মো. এনামুল সরদার (৩২) এবং একই উপজেলার বৈদ্যপুর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে মো. আব্দুল আলিম ওরফে ভুট্টু (৫০)।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী মান্দা থানাধীন লালপুকুরিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। কালীপূজা উপলক্ষে সোমবার (৯ নভেম্বর) সকালে তার মা ও ভাই চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বাড়িতে ওই ছাত্রী তার বাবার সঙ্গে ছিল। রাত সাড়ে আটটার দিকে বাবা কেনাকাটার জন্য স্থানীয় নীলা বাজারে গেলে ঘরে একা বসে টেলিভিশন দেখছিল সে।

এই সুযোগে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে এনামুল ও আব্দুল আলিম কৌশলে ঘরে প্রবেশ করেন। একপর্যায়ে এনামুল ভুক্তভোগীর মুখ চেপে ধরে বিছানায় ফেলে দেন এবং আব্দুল আলিম তাকে ধর্ষণের চেষ্টা চালান।

এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত দুজনকে ঘটনাস্থলেই হাতেনাতে আটক করেন। পরে মান্দা থানা-পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে হেফাজতে নেয়।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। মান্দা থানার মামলা নম্বর ১৪ (তারিখ: ১০/১১/২০২৬); ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত ২০২৬)-এর ৯(৪)/(খ)/৩০ ধারায় মামলাটি রুজু করা হয়।

মান্দা থানা পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মান্দায় বাড়িতে একা পেয়ে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, দুই ব্যক্তি গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৮:২১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬