মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়: প্রতিমন্ত্রী মীর শাহে আলম মান্দায় বাড়িতে একা পেয়ে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, দুই ব্যক্তি গ্রেপ্তার দৌলতদিয়ায় ধরা পড়ল ২ কেজি ২০০ গ্রামের ইলিশ সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০২৫ পাঠক জরিপে জয়ীরা ‘সুলতান অব ঢিসুম ঢিসুম’ হয়ে উঠছেন ওয়াসিম আকরামের ছেলে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট বিতর্কের দিনে মিমের সেঞ্চুরি, নাসুমের ১০ উইকেট ৪ হাজার কোটির ‘রামায়ণ’–এর সঙ্গে পাল্লা! চমকে দিল ৩০ কোটির সিনেমাটি সংস্কারের সুফল পেতে শুরু করেছে দেশ: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ৩৪ বছর পর টেস্টে বিরল কীর্তি, জিম্বাবুয়ের পাশে পাকিস্তান আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালালেন হত্যা মামলার আসামি

দৌলতদিয়ায় ধরা পড়ল ২ কেজি ২০০ গ্রামের ইলিশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:১৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 9

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বিশালাকৃতির ইলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার নদী থেকে স্থানীয় জেলে হারুন অর রশিদের জালে মাছটি ধরা পড়ে।

পরে দৌলতদিয়া ঘাটের মাছের আড়তে নিলামের মাধ্যমে বিক্রির পর অনলাইন যোগাযোগের মাধ্যমে ইলিশটি সেন্টমার্টিন দ্বীপের এক ক্রেতার কাছে ১৪ হাজার ৫২০ টাকায় বিক্রি করা হয়। এতে মাছটির প্রতি কেজির দাম পড়েছে ৬ হাজার ৬০০ টাকা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পদ্মা নদী থেকে বড় আকারের ইলিশটি ধরে বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ঘাটের দেলোয়ার হোসেনের আড়তে নিয়ে আসেন জেলে হারুন। এ সময় বিরল আকারের ইলিশটি দেখতে স্থানীয় ব্যবসায়ী ও উৎসুক জনতা ভিড় জমান।

দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. সম্রাট শাহজাহান শেখ জানান, আড়তে উন্মুক্ত নিলামে তিনি সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রতি কেজি ৬ হাজার ৪০০ টাকা দরে মোট ১৪ হাজার ৮০ টাকায় মাছটি কেনেন। এরপর মুঠোফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও দেখিয়ে সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। একপর্যায়ে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের এক ক্রেতার সঙ্গে যোগাযোগ হলে তিনি মাছটি কিনতে আগ্রহ প্রকাশ করেন। শেষ পর্যন্ত কেজিপ্রতি ৬ হাজার ৬০০ টাকা মূল্যে মোট ১৪ হাজার ৫২০ টাকায় মাছটি তাঁর কাছে বিক্রি করে বিশেষ ব্যবস্থায় পাঠিয়ে দেওয়া হয়।

স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, পদ্মার বড় ইলিশের স্বাদ ও মান অতুলনীয় হওয়ায় দেশজুড়ে এর ব্যাপক চাহিদা রয়েছে। আধুনিক প্রযুক্তির সুবাদে এখন ঘাট থেকেই দেশের যেকোনো প্রান্তের ক্রেতার কাছে দ্রুত মাছ বিক্রি ও সরবরাহ করা সম্ভব হচ্ছে, ফলে জেলেরাও ন্যায্যমূল্য পাচ্ছেন।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, “স্বাদ ও মানের কারণে পদ্মার ইলিশ দেশজুড়ে সমাদৃত। বড় আকারের ইলিশ বাজারে এলে সাধারণ ক্রেতাদের মাঝে বাড়তি আকর্ষণ কাজ করে। তবে নদীতে এ ধরনের বড় ইলিশের বিচরণ ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলা, জাটকা সংরক্ষণ এবং ক্ষতিকর জালের ব্যবহার পুরোপুরি বন্ধ রাখা জরুরি। নিয়ম মেনে চললে ইলিশের বংশবৃদ্ধি হবে এবং জেলেরাও আরও বেশি লাভবান হবেন।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দৌলতদিয়ায় ধরা পড়ল ২ কেজি ২০০ গ্রামের ইলিশ

প্রকাশের সময় : ০৮:১৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬