সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আগামী জুলাইয়ে চালু হচ্ছে অন্তর্ভুক্তিমূলক তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা তিন দিনেই রেকর্ড, ৫০টি দেশে শীর্ষে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ইন্দোনেশিয়া, ঘরেই বন্দি হাজারো পরিবার দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে মোহাম্মদ নাঈম, প্রথমবার মাহফিজুল জেদ্দায় শুরু হলো চার দিনব্যাপী হজ সম্মেলন, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ বিকেলে বসছে সংসদ অধিবেশন, উত্থাপিত হবে ৩ অধ্যাদেশ ইউনাইটেডের দুঃসময়, বার্সেলোনার এগিয়ে যাওয়া, ইউরোপের পাঁচ লিগে কী ঘটছে মহাকাশে আয়না বসিয়ে পৃথিবীতে সূর্যের আলো পাঠাতে চায় রিফ্লেক্ট অরবিটাল মহাদেবপুরে পুলিশের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে ৭ জন নিহত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 8

মিসরের রাজধানী কায়রোর দক্ষিণে দুই ট্রেনের সংঘর্ষে ৭ জন নিহত এবং কমপক্ষে ১১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই ট্রেনের কন্ডাক্টরও আছেন।

রোববার (৮ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মিসরের প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয়।

পৃথক এক বিবৃতিতে দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, কায়রো থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণে গিজা প্রদেশের আল-আইয়াত জেলায় ঘটেছে এ দুর্ঘটনা। দুই ট্রেনের মধ্যে একটি দক্ষিণ-পশ্চিমের ফায়ুম প্রদেশের দিকে যাচ্ছিল। সেটির পেছনের অংশের সঙ্গে সংঘর্ষ হয় অপর ট্রেনটির। দ্বিতীয় ট্রেনটি দক্ষিণের আসওয়ান প্রদেশের উদ্দেশে রওনা হয়েছিল।

রোববার গভীর রাতে প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় জানায়, তাদের তদন্তকারীরা দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, একই লাইনে একই অভিমুখে চলতে থাকা কায়রো-আসওয়ান ট্রেনের শেষ বগির সঙ্গে গিজা-ফায়ুম ট্রেনের সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটেছে।

মিসরে ট্রেন লাইনচ্যুত হওয়া বা দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। দেশটির রেলওয়ে ব্যবস্থায় দীর্ঘদিনের অব্যবস্থাপনা এবং সরঞ্জামের দুর্বল রক্ষণাবেক্ষণের ইতিহাস রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে সরকার রেলব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে আধুনিকায়নের উদ্যোগ ঘোষণা করেছে।

রোববারের দুর্ঘটনাটি যেখানে ঘটেছে, সেই আল-আইয়াত এলাকার কাফর গিরজা গ্রামের বাসিন্দা আইমান জামাল জানান, দুই ট্রেনের সংঘর্ষের পর স্থানীয় বাসিন্দারা দ্রুত দুর্ঘটনাস্থলে ছুটে আসেন, জীবিতদের উদ্ধার করেন এবং অ্যাম্বুলেন্স ডাকেন।

জামাল জানান, তিনি প্রায় ৮০ জন আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন। তিনি আরও বলেন, স্থির অবস্থায় থাকা ট্রেনের একটি বগির ভেতরে কয়েকজন যাত্রী আটকা পড়েছিলেন। উদ্ধারের সময় দেখা যায়, তাঁরা মারা গেছেন।

প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ এল-সিসি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, তিনি এই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ইতোমধ্যে তা শুরু হয়েছে।

মিসরীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল ও ক্রেন পাঠানো হয়েছে, যাতে ধ্বংসাবশেষ সরিয়ে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করা যায়। গত সেপ্টেম্বরে একই জেলায় দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষে একজন ট্রেনচালক ও তাঁর সহকারী আহত হয়েছিলেন।

মিসরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটেছিল ২০০২ সালে। কায়রো থেকে দক্ষিণ মিসরের দিকে যাওয়ার পথে একটি নৈশ ট্রেনে আগুন লেগে ৩০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।

সূত্র: রয়টার্স।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে ৭ জন নিহত

প্রকাশের সময় : ১১:৩৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬