মহাদেবপুরে পুলিশের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

- প্রকাশের সময় : ১১:৩৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 8

নওগাঁর মহাদেবপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা একাধিক মাদক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে উপজেলার খাজুর ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি নির্দেশনায় এবং মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের নেতৃত্বে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লক্ষ্মণপুর দক্ষিণপাড়ার মৃত আইনুল মণ্ডলের ছেলে হাই বাবু মণ্ডল (৪০) এবং নওগাঁর কুঞ্জবন এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে মো. ফারুক হোসেন ওরফে কানা ফারুক (৩০)।
পুলিশ জানায়, অভিযানে তাঁদের কাছ থেকে ২০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।























