অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট বিতর্কের দিনে মিমের সেঞ্চুরি, নাসুমের ১০ উইকেট

- প্রকাশের সময় : ০৭:০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 5

শেষ রাউন্ডেই শিরোপার নিষ্পত্তি হচ্ছে ২৮তম জাতীয় ক্রিকেট লিগের। বিতর্কিত আউটের এক ম্যাচে রংপুরের সঙ্গে ড্র করে শীর্ষ দল খুলনার সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ হারিয়েছে রাজশাহী।
খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত
পয়েন্ট তালিকার শীর্ষ দল খুলনার ঘাড়ে নিশ্বাস ফেলতে রংপুরের বিপক্ষে ষষ্ঠ রাউন্ডে জয় ছাড়া অন্য কোনো উপায় ছিল না চট্টগ্রামের। সেটি করতে গিয়ে খুলনায় আজ একটু বাড়াবাড়িই করে ফেলল দলটি। রংপুরের দ্বিতীয় ইনিংসে আবদুল্লাহ আল মামুনকে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট করেছে তারা। আগের নিয়ম থাকলে যেটি হতো হ্যান্ডল দ্য বল আউট। হাসান মুরাদের করা বলটা ডিফেন্স করেছিলেন আল মামুন। পরক্ষণেই বলটা হাতে তুলে বোলারকে ফেরত দিতে চেয়েছিলেন। বোলারকে আবেদন করতে দেখে তাৎক্ষণিক হাত থেকে ফেলেও দেন বল। কিন্তু কাজ হয়নি। দুই আম্পায়ার আলাপ করে জানিয়ে দেন, আল মামুন আউট। কিছুক্ষণ উইকেটে দাঁড়িয়ে থেকে তারপরই মাঠ ছেড়েছেন রংপুরের এই ব্যাটসম্যান।আল মামুন যখন আউট হলেন, দ্বিতীয় ইনিংসে রংপুরের স্কোর ১৪৭/৪। চট্টগ্রামের প্রথম ইনিংসের চেয়ে তখনো ৯৪ রানে পিছিয়ে দলটি। তবে শেষ পর্যন্ত ম্যাচ বাঁচিয়েই ফেলেছে রংপুর। শেষ বিকেলে আলোকস্বল্পতায় যখন ম্যাচ শেষ হলো, রংপুরের স্কোর ৩১০/৯। চট্টগ্রামের চেয়ে ৬৯ রানে এগিয়ে ছিল তারা।
ম্যাচ বাঁচানোর পুরো কৃতিত্বই মিম মোসাদ্দেকের। দুর্দান্ত ফর্মে থাকা রংপুর ওপেনার এবারের লিগে নিজের সপ্তম ৫০ ছাড়ানো ইনিংসটাকে তৃতীয় সেঞ্চুরিতে রূপ দিয়েছেন। ২৭ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে মিমের সেঞ্চুরি এই তিনটিই। আজ ১৪৫ রান করে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া মিমই ষষ্ঠ রাউন্ড শেষে সর্বোচ্চ রান সংগ্রাহক। ছয় ম্যাচে ১২ বার ব্যাটিং করে তাঁর রান ৭২৭।সাত ম্যাচের লিগে ছয় ম্যাচ শেষে চট্টগ্রামের পয়েন্ট ২৩। সমান ম্যাচে শীর্ষে থাকা খুলনার পয়েন্ট ৩১। শেষ রাউন্ডে খুলনা রংপুরের কাছে না হারলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে। খুলনা হারলেই শুধু সুযোগ থাকবে চট্টগ্রামের। এক ম্যাচ জিতলে ৮ পয়েন্ট, ড্র করলে ২ পয়েন্ট। এ ছাড়া বোনাস পয়েন্টও পাওয়া যেতে পারে ১-২টি।
বুলবুল যেদিন জানিয়ে দিয়েছিলেন, ‘আমরাও পারি’
ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া
রাজশাহীকে ২৩৪ রানে হারিয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে সিলেট (২২ পয়েন্ট)। ৪ উইকেটে ৬৩ রান নিয়ে শেষ দিন শুরু করা রাজশাহী দ্বিতীয় ইনিংসে অলআউট ২২৮ রানে। সিলেটের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন ৫ উইকেট। ৪৪ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে তৃতীয়বার ম্যাচে ১০ উইকেট পেলেন নাসুম। সাতে নেমে রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৯১ রান করেছেন এস এম মেহেরব।
প্রথম শ্রেণির ক্যারিয়ারের ষষ্ঠ ম্যাচে এসে প্রথম সেঞ্চুরিটি পেলেন জাওয়াদ আবরার। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ওপেনার চট্টগ্রামে ময়মনসিংহের বিপক্ষে বরিশালের দ্বিতীয় ইনিংসে করেছেন ১০৮ রান। ফলোঅন করা বরিশাল ২৫৬ রানে অলআউট হয়ে ময়মনসিংহকে ২৭ রানের লক্ষ্য দেয়। কোনো উইকেট না হারিয়েই মৌসুমের প্রথম জয়টি তুলে নেয় ময়মনসিংহ। ১০ উইকেটে জেতায় একটি বোনাস পয়েন্ট পাওয়া ময়মনসিংহের পয়েন্ট এখন ১৭।
খুলনার সুযোগ ছিল ষষ্ঠ রাউন্ডেই শিরোপা নিশ্চিত করার। রাজশাহীতে ঢাকার সঙ্গে ড্র করে অপেক্ষা বাড়িয়েছে তারা। ৭ উইকেটে ৪৩৩ রান নিয়ে শেষ দিন শুরু করা খুলনা প্রথম ইনিংসে অলআউট ৫১৩ রানে। ঢাকা দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৩ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল।






















