মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
জয়া, বিপাশা, মৌসুমীরা আড়ালে, আলোচনায় ‘ফালতু’ বিষয়—ক্ষুব্ধ শবনম ফারিয়া শেখ হাসিনাসহ ২৬ জনের মামলায় অধিকতর প্রতিবেদন ১৪ ডিসেম্বর প্রিয় ক্লাব থেকেই শেষযাত্রা: ‘আবাহনী আর হারুন ভাই ছিলেন একে অন্যের পরিপূরক’ পাংশায় এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পাংশায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার আওয়ামী লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী খাওয়াজার দাবি উড়িয়ে স্টার্ক বললেন ‘কিছুই জানা ছিল না’ ম্যামোগ্রামে এআই, চিকিৎসকের ‘দ্বিতীয় চোখ’ উত্তরার ক্লিনিকে পাওয়া গেছে মেঘলা মুক্তার বাবাকে বাটলারের ক্যান্সারের খবরে বিষণ্ন বাংলাদেশের মেয়েরা

পাংশায় এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এ কে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০৪:৪৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 5

উৎসবমুখর পরিবেশে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে রাজবাড়ীর পাংশায় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘এনপিবি নিউজ’-এর (NPB News) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে পাংশা পৌর শহরের রয়েল চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে এ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।

পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক এম এ জিন্নাহর সভাপতিত্বে এবং কালবেলার পাংশা প্রতিনিধি মো. শামীম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রিফাতুল হক বলেন, “এনপিবি নিউজের এক বছরের অগ্রযাত্রা প্রশংসনীয়। প্রতিষ্ঠানটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি দ্রুত ও সময়োপযোগী খবর পাঠকের কাছে পৌঁছে দিতে সচেষ্ট, যা আধুনিক গণমাধ্যমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও উল্লেখ করেন, সাংবাদিকতা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্যতম স্তম্ভ। সঠিক তথ্য পরিবেশনের মাধ্যমে জনসচেতনতা তৈরি এবং সমাজের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে এনপিবি নিউজ ইতিবাচক ভূমিকা রাখছে। আগামী দিনেও পেশাদারত্ব, সাহসিকতা ও নিরপেক্ষতার সঙ্গে এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনপিবি নিউজের রাজবাড়ী জেলা প্রতিনিধি মো. আকাশ মাহমুদ।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা, পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত আলী সরদার এবং পাংশা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার সরদার।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ কে আজাদ, পাংশা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোক্তার হোসেন, এটিএন নিউজের রাজবাড়ী প্রতিনিধি মাসুদ রেজা শিশির, যমুনা টেলিভিশনের রুবেলুর রহমান, স্টার নিউজের শামীম রেজা, নিউজ টুয়েন্টিফোরের মিঠুন গোস্বামী, চ্যানেল নাইনের মো. শহিদুল ইসলাম ও বাংলা টিভির রতন মাহমুদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল এস-এর জেলা প্রতিনিধি শাহিন রেজা, সময়ের কণ্ঠস্বরের মেহেদী হাসান, এশিয়া পোস্টের মঞ্জুরুল ইসলাম, জনবাণীর এস কে পাল সমীর, প্রতিদিনের বাংলাদেশের আব্দুর রশিদ, বাংলা এডিশনের হামজা শেখ, আজকের পত্রিকার অনিক শিকদার, দেশের পত্রের বোরহান উদ্দিন বিপ্লবসহ সাংবাদিক আলামীন হোসেন, মেহেদী হাসান, আব্দুর রাহিম, সোহেল রানা এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে এনপিবি নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এবং এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশের সময় : ০৪:৪৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬