মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর : চিফ প্রসিকিউটর ১ জুলাই থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কালুখালী সরকারি কলেজ ছাত্রদলের অবস্থান কর্মসূচি গুগল ম্যাপসে যুক্ত হচ্ছে নতুন সুবিধা, উপকৃত হবেন যাঁরা গোল দরকার, ‘হোম স্ট্রাইকার’ হামজা তো আছেন কালীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত নিয়ামতপুরে পুলিশের অভিযানে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৩  কপ-৩১ থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভী শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বন্দুক হাতে বিয়ের সাজে ফারিণ—নেপথ্যে কী

কালীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ (ঝিনাইদহ)
  • প্রকাশের সময় : ০১:৫৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 7

ঝিনাইদহের কালীগঞ্জে গাছের গুঁড়িবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মহিউদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের চাপাতালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মইনুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ঘটনাস্থলের পাশের একটি চায়ের দোকানে চা পান শেষে মহিউদ্দিন বালিয়াডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় লাউতালা থেকে ছেড়ে আসা গাছের গুঁড়িবোঝাই একটি ট্রাক বালিয়াডাঙ্গার দিকে যাওয়ার পথে চাপাতালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, নিহত মহিউদ্দিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি চলন্ত ট্রাকের পেছনের চাকার নিচে ঝাঁপ দিলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে এ ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

কালীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

প্রকাশের সময় : ০১:৫৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬