সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

কোটালীপাড়ায় ভ্যান থেকে ছিটকে পড়ে ইজিবাইকের চাপায় শিশুর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:৩১:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 18

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্যাটারিচালিত ভ্যান থেকে মায়ের কোল ফসকে সড়কে ছিটকে পড়ার পর ইজিবাইকের চাপায় রিফাত মিয়া নামে এক মাস ১০ দিন বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত রিফাত পার্শ্ববর্তী বরিশালের আগৈলঝাড়া উপজেলার আমবৌলা গ্রামের মোস্তাফিজ মিয়ার ছেলে। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) দুপুরে শিশুটির মা রিয়া মনি সন্তানের চিকিৎসার জন্য আগৈলঝাড়ার বাড়ি থেকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সেখানে চিকিৎসা শেষে ব্যাটারিচালিত ভ্যানে করে কোটালীপাড়ার পূর্ণবতী গ্রামে বাবার বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।

পথিমধ্যে কুরপালা এলাকায় পৌঁছালে মায়ের কোলে থাকা শিশুটি নড়াচড়া করতে থাকে। এ সময় সন্তানকে সামলাতে গিয়ে অসাবধানতাবশত মায়ের বোরকা চলন্ত ভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি চলন্ত ভ্যান থেকে সড়কে ছিটকে পড়েন এবং তাঁর কোল থেকে শিশুটিও রাস্তায় পড়ে যায়। ঠিক তখনই পেছন থেকে আসা দ্রুতগতির একটি ইজিবাইক শিশুটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে।

পরে শিশুটিকে উদ্ধার করে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস বলেন, “শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। পরে স্বজনরা মরদেহ নিয়ে বাড়ি চলে যান।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় ভ্যান থেকে ছিটকে পড়ে ইজিবাইকের চাপায় শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৭:৩১:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬