মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মান্দায় বাড়িতে একা পেয়ে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, দুই ব্যক্তি গ্রেপ্তার দৌলতদিয়ায় ধরা পড়ল ২ কেজি ২০০ গ্রামের ইলিশ সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০২৫ পাঠক জরিপে জয়ীরা ‘সুলতান অব ঢিসুম ঢিসুম’ হয়ে উঠছেন ওয়াসিম আকরামের ছেলে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট বিতর্কের দিনে মিমের সেঞ্চুরি, নাসুমের ১০ উইকেট ৪ হাজার কোটির ‘রামায়ণ’–এর সঙ্গে পাল্লা! চমকে দিল ৩০ কোটির সিনেমাটি সংস্কারের সুফল পেতে শুরু করেছে দেশ: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ৩৪ বছর পর টেস্টে বিরল কীর্তি, জিম্বাবুয়ের পাশে পাকিস্তান আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালালেন হত্যা মামলার আসামি নওগাঁয় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নওগাঁয় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৬:১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 25

নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু এবং ডা. মো. ইকরামুল বারী টিপুসহ জেলার অন্যান্য সংসদ সদস্যবৃন্দ।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. আবুবক্কর সিদ্দিক নান্নুসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, “ফুটবল বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী খেলা। শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে হলে তরুণ প্রজন্মকে খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। আগামী প্রজন্মকে একটি সুন্দর ও মাদকমুক্ত বাংলাদেশ উপহার দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে খেলাধুলায় উৎসাহিত করার আহ্বান জানান তিনি।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রাণীনগর উপজেলা দল ও মান্দা উপজেলা দল পরস্পরের মুখোমুখি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ম্যাচটির ফলাফল পাওয়া যায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৬:১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬