রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

কালুখালীতে পুলিশের বিশেষ অভিযান, সাজাপ্রাপ্ত ৬ আসামিসহ গ্রেপ্তার ৮

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৫৭:০১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 12
রাজবাড়ীর কালুখালীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ছয় আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে কালুখালী থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ছয়জন আদালতের সাজাপ্রাপ্ত এবং অপর দুজন বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ৮ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কালুখালী থানা-পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় সমন্বিত এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মোল্লা। এ সময় এসআই নজরুল ইসলাম, এসআই জাকির হোসেন, শিক্ষানবিশ উপপরিদর্শক (পিএসআই) সামিউল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) খালেকুজ্জামান, এএসআই আব্দুল আজিজ ও এএসআই জুয়েল মিয়াসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
অভিযানে গ্রেপ্তার হওয়া সাজাপ্রাপ্ত ছয় আসামি হলেন—উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের আবুল হোসেনের ছেলে গফুর শেখ ওরফে গোপাল (৪০), হরিণাডাঙ্গা গ্রামের খবির উদ্দিন মণ্ডলের ছেলে জহুরুল মণ্ডল (৩৪), লস্করদিয়া গ্রামের দিয়ানত ফকিরের ছেলে মোস্তাকিন ফকির (৩৪), একই গ্রামের মো. লতিফ শেখের ছেলে আছির উদ্দিন শেখ (৩৩), চরনারায়নপুর গ্রামের মৃত ওমর আলী বেপারীর ছেলে সমেজ বেপারী (৩২) এবং একই গ্রামের মৃত রানু মণ্ডলের ছেলে আ. হাই (৩৮)।
এছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত অপর দুই আসামি হলেন—রতনদিয়া ইউনিয়নের বহরের কালুখালী গ্রামের মোহাম্মদ কালাম হোসেন খাঁর ছেলে আরিফ খাঁ (২৪) এবং মহেন্দ্রপুর গ্রামের আবুল হাশেমের ছেলে গফুর শেখ।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল আটজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ছয়জন সাজাপ্রাপ্ত ও দুজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে পুলিশের বিশেষ অভিযান, সাজাপ্রাপ্ত ৬ আসামিসহ গ্রেপ্তার ৮

প্রকাশের সময় : ০৮:৫৭:০১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬