সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে জাবি শিক্ষার্থী বহিষ্কার

জাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:১৮:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 44

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বহিষ্কৃত শিক্ষার্থীর নাম মো. আসাদুল আলম। তিনি বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের এবং শহীদ তাজউদ্দীন আহমদ হলের আবাসিক শিক্ষার্থী।

রোববার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’-এর ৪(১)(খ) ধারা অনুযায়ী ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

এর আগে, গত ৮ সেপ্টেম্বর রাতে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে শহীদ তাজউদ্দীন আহমদ হল থেকে আসাদুলকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে তাঁকে আশুলিয়া থানা-পুলিশে সোপর্দ করা হয়। সে সময় তাঁর মুঠোফোনে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাওয়ার দাবি করেন সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক আবদুস সাত্তার জয় তখন গণমাধ্যমকে জানান, আসাদুলের আগে থেকেই ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা ছিল এবং তিনি গোপনে সংগঠনটির সাংগঠনিক নেটওয়ার্ক সক্রিয় রাখার চেষ্টা করছিলেন বলে তথ্য পাওয়া গেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে জাবি শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশের সময় : ০৫:১৮:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬