সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আগামী জুলাইয়ে চালু হচ্ছে অন্তর্ভুক্তিমূলক তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা তিন দিনেই রেকর্ড, ৫০টি দেশে শীর্ষে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ইন্দোনেশিয়া, ঘরেই বন্দি হাজারো পরিবার দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে মোহাম্মদ নাঈম, প্রথমবার মাহফিজুল জেদ্দায় শুরু হলো চার দিনব্যাপী হজ সম্মেলন, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ বিকেলে বসছে সংসদ অধিবেশন, উত্থাপিত হবে ৩ অধ্যাদেশ ইউনাইটেডের দুঃসময়, বার্সেলোনার এগিয়ে যাওয়া, ইউরোপের পাঁচ লিগে কী ঘটছে মহাকাশে আয়না বসিয়ে পৃথিবীতে সূর্যের আলো পাঠাতে চায় রিফ্লেক্ট অরবিটাল মহাদেবপুরে পুলিশের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ আটক ১, পলাতক ১

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ১০:১৪:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 46

নওগাঁর নিয়ামতপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে দুই কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ মিলন (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।

রোববার (০৮ নভেম্বর) বিকেলে উপজেলার কন্যাপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ডিবি) মো. হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল নিয়ামতপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে নামে। বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে, উপজেলার বেলির মোড় থেকে পাথকৈলগামী রাস্তা দিয়ে দুই ব্যক্তি মোটরসাইকেলে করে গাঁজার একটি বড় চালান নিয়ে যাচ্ছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ডিবির অভিযানিক দল তাৎক্ষণিকভাবে নিয়ামতপুর থানাধীন কন্যাপুর গ্রামের হারুনের বাড়ির সামনে পাকা রাস্তায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে। বিকেল ৪টার দিকে সন্দেহভাজন মোটরসাইকেলটি চেকপোস্টের কাছে পৌঁছালে পুলিশ থামার সংকেত দেয়। এ সময় পেছনে বসে থাকা ব্যক্তি দ্রুত মোটরসাইকেল থেকে নেমে পাশের বাগানের ভেতর দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

তবে চালককে ঘটনাস্থলেই আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশ। পরে তাঁর হেফাজত থেকে দুই কেজি গাঁজা এবং মাদক বহনে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক ব্যক্তির নাম মো. মিলন (২৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথ খলিফাপাড়া গ্রামের জাহিরের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন জানায়, পালিয়ে যাওয়া ব্যক্তির নাম আপেল (৩২)। সেও একই উপজেলার বিশ্বনাথ গ্রামের হামিদের ছেলে।

ডিবি পুলিশ জানায়, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ আটক ১, পলাতক ১

প্রকাশের সময় : ১০:১৪:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬