মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মান্দায় বাড়িতে একা পেয়ে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, দুই ব্যক্তি গ্রেপ্তার দৌলতদিয়ায় ধরা পড়ল ২ কেজি ২০০ গ্রামের ইলিশ সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০২৫ পাঠক জরিপে জয়ীরা ‘সুলতান অব ঢিসুম ঢিসুম’ হয়ে উঠছেন ওয়াসিম আকরামের ছেলে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট বিতর্কের দিনে মিমের সেঞ্চুরি, নাসুমের ১০ উইকেট ৪ হাজার কোটির ‘রামায়ণ’–এর সঙ্গে পাল্লা! চমকে দিল ৩০ কোটির সিনেমাটি সংস্কারের সুফল পেতে শুরু করেছে দেশ: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ৩৪ বছর পর টেস্টে বিরল কীর্তি, জিম্বাবুয়ের পাশে পাকিস্তান আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালালেন হত্যা মামলার আসামি নওগাঁয় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

সংস্কারের সুফল পেতে শুরু করেছে দেশ: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৩১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 15

সংস্কার কর্মসূচি কার্যকর হতে শুরু করেছে এবং ইতোমধ্যে দেশ এর ইতিবাচক সুফল পাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি জানান, রাজস্ব খাতের সংস্কারের অংশ হিসেবে গত অর্থবছরের শেষ দিকে কাস্টমস হাউসগুলোতে ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ শুল্ক আদায় হয়েছে এবং একই সঙ্গে আয়কর আহরণও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান মো. আহসান হাবিব উপস্থিত ছিলেন।

অর্থ উপদেষ্টা বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার সময় একটি ভঙ্গুর ও পর্যুদস্ত অর্থনীতি পেয়েছিলাম। সবচেয়ে উদ্বেগজনক বিষয় ছিল, জিডিপির তুলনায় অভ্যন্তরীণ সম্পদ আহরণের হার ছিল মাত্র ৬ দশমিক ৬৭ শতাংশ, যা দক্ষিণ এশিয়াসহ বৈশ্বিক পর্যায়েও সর্বনিম্ন। এই বাস্তবতায় ২০৩০ সালের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আমাদের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার কারণেই এটি আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পেয়েছে।”

অর্থনীতির পুঞ্জীভূত সংকট ও বৈদেশিক ঋণের চিত্র তুলে ধরে তিনি বলেন, বিগত সরকারগুলোর সময়ে ঋণের পরিমাণ আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত এক দশকে ঋণের প্রবৃদ্ধি ৩০০ শতাংশের বেশি এবং ২০০৭-০৮ অর্থবছর থেকে হিসাব করলে তা ৩২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সরকারের মূল ঋণ, সার্বভৌম গ্যারান্টি এবং বেসরকারি খাতের দায় মিলিয়ে ২০২৬ সালের জুন নাগাদ দেশের মোট ঋণের পরিমাণ দাঁড়াবে প্রায় ১১৪ বিলিয়ন ডলারে। এর মধ্যে সরকারি ঋণ ও গ্যারান্টির পরিমাণই প্রায় ৯০ বিলিয়ন ডলার।

উপদেষ্টা আরও জানান, ইতোমধ্যে ঋণের আসল ও সুদ পরিশোধে ৪ দশমিক ৪৯ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে, যা ২০৩০ সাল নাগাদ ৭ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এই নিম্ন রাজস্ব আদায় ও ঋণের দায় থেকে অর্থনীতিকে টেনে তুলতে নীতি প্রণয়ন ও রাজস্ব আহরণ কার্যক্রমকে আলাদা করা হয়েছে। এছাড়া আয়কর, শুল্ক ও মূসক (ভ্যাট) বিভাগের জন্য তিনটি পৃথক টাস্কফোর্স গঠন করা হয়েছে।

টাস্কফোর্স গঠনের অগ্রগতি তুলে ধরে অধ্যাপক তিতুমীর বলেন, ২০২৩-২৪ থেকে ২০২৪-২৫ অর্থবছরের মাঝামাঝি সময়ে রাজস্ব প্রবৃদ্ধির হার যেখানে ছিল মাত্র ২ দশমিক ৫ শতাংশ, সেখানে টাস্কফোর্স কার্যকর হওয়ার পর তা ১২ দশমিক ০৩ শতাংশে উন্নীত হয়েছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক অর্থনীতিতে কিছুটা চাপ তৈরি হলেও সমন্বিত উদ্যোগের মাধ্যমে কাঙ্ক্ষিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সংস্কারের সুফল পেতে শুরু করেছে দেশ: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

প্রকাশের সময় : ০৬:৩১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬