Dhaka ০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে টাস্কফোর্সের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি নিয়ে উদীচীর প্রতিবাদ কালুখালীর মাঝবাড়ী হুরুননেছা স্মৃতি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ তীব্র স্রোতে ১০ দিন ধরে বন্ধ নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া ফেরি ‘ভারতকে সম্পর্ক সহজীকরণের স্বার্থে শেখ হাসিনা-কাদেরসহ সব আসামিকে ফেরত দিতে হবে’ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু, পরিবারের আরও ৪ সদস্য অসুস্থ মান্দায় ২১০৫ লিটার চোলাই মদ তৈরির উপাদান জব্দ, গ্রেফতার ১ নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তা পেলেন রাজশাহী রেঞ্জ ডিআইজির সম্মাননা জাককানইবিতে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

নভেম্বরে ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:৪০:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 25

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সরকারের ঘোষিত পরিকল্পনার অংশ হিসেবে প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের মাধ্যমে এ প্রক্রিয়া শুরু হবে। এরপর কয়েকটি ধাপে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ এসব তথ্য জানান।

নির্বাচন আয়োজনের পরিকল্পনা তুলে ধরে আবদুর রহমানেল মাছউদ বলেন, ‘আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। এর প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে সারা দেশে কয়েকটি ধাপে সম্পন্ন করবে কমিশন।’

বিদ্যমান আইনি কাঠামোর বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আইনে নতুন কোনো পরিবর্তন বা সংশোধন না এলে বর্তমান আইন অনুযায়ীই নির্বাচন পরিচালনা করবে কমিশন।

আইন সংশোধনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আইনের নতুন কোনো পরিবর্তন বা সংশোধন না আসে, তবে বর্তমান ও বিদ্যমান আইনের ওপর ভিত্তি করেই কমিশন নির্বাচন পরিচালনা নিশ্চিত করবে। এতে নির্ধারিত সময়ে ভোট অনুষ্ঠানে কোনো আইনি বা কার্যগত জটিলতা থাকবে না।’

তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। প্রথম পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর পর্যায়ক্রমে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজন করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নভেম্বরে ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন

প্রকাশের সময় : ০৪:৪০:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬