বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, জানালেন অভিনেত্রী কুমিল্লায় ডোবা থেকে নিখোঁজ ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার পুলিশ ফাঁড়িতে নিজ পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা আমি প্রার্থী ছিলাম না, তাই রিপাবলিকানরা হেরেছে: ট্রাম্প আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি গাজীপুর ও সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ নওগাঁয় ব্যবসায়ীর ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, ৮ ঘণ্টায় উদ্ধার ৯ লাখ ১০ হাজার যুক্তরাষ্ট্রের সিনেটে নিয়ন্ত্রণ ফিরে পেল ডেমোক্র্যাটরা, কংগ্রেসের নিয়ন্ত্রণেও এগিয়ে দফাদার ও মহল্লাদারের পদবি পরিবর্তন, নতুন নাম দিল সরকার আজকের স্বর্ণের দাম

নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, জানালেন অভিনেত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:২৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 11
দক্ষিণী সিনেমায় কাজ করার অভিজ্ঞতা একেবারেই সুখকর ছিল না বলে জানিয়েছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। সম্প্রতি এক খোলামেলা সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, একটি তেলুগু চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে পর্দায় নিজের মামা চরিত্রের কাউকে বিয়ে করতে হয়েছিল তাঁকে। শুধু তাই নয়, নিজের চেয়ে অনেক বেশি বয়সী এক অভিনেতার সঙ্গে অন-স্ক্রিন রোম্যান্স করতে গিয়ে চরম অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল।
সাক্ষাৎকারে রাধিকা জানান, ছবিটির চিত্রনাট্য থেকে শুরু করে শুটিং সেটের সামগ্রিক পরিবেশ—কোনোটিই তিনি মন থেকে মেনে নিতে পারেননি। অভিনেত্রী বলেন, “একটি তেলুগু ছবিতে আমার চরিত্রটিকে নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল। বিষয়টি আমার কাছে ভীষণ অস্বস্তিকর ও কঠিন ঠেকেছিল। ছবিটির কোনো কিছুই আসলে আমার ভালো লাগেনি।”
গল্পের পাশাপাশি সহ-অভিনেতার সঙ্গে বয়সের বড় ব্যবধান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। রাধিকা মন্তব্য করেন, পুরো কাজের পরিবেশে পুরুষতান্ত্রিক মানসিকতার প্রবল প্রভাব ছিল এবং এমন বৈরী মানসিকতার মধ্যে পেশাগত দায়িত্ব পালন করাই ছিল তাঁর ক্যারিয়ারের অন্যতম তিক্ত অভিজ্ঞতা।
সাক্ষাৎকারে রাধিকা ছবিটির নাম সরাসরি প্রকাশ না করলেও নেটিজেনদের ধারণা, এটি ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত নন্দমুরি বালকৃষ্ণ অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘লেজেন্ড’। ওই ছবিতে বালকৃষ্ণের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।
এদিকে রাধিকার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া ও তুমুল বিতর্ক শুরু হয়েছে। বালকৃষ্ণের ভক্তদের একাংশ অভিনেত্রীর সমালোচনা করে বলেছেন, চিত্রনাট্য কিংবা সহশিল্পীর বয়স নিয়ে আপত্তি থাকলে চুক্তি স্বাক্ষরের আগেই তা স্পষ্ট করা উচিত ছিল। কেউ কেউ আবার অতীতে ‘পার্চড’ চলচ্চিত্রে প্রবীণ অভিনেতা আদিল হুসেনের বিপরীতে তাঁর কাজ করার উদাহরণ টেনে দ্বিমুখী আচরণের অভিযোগও তুলেছেন। (সূত্র: এনডিটিভি)
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, জানালেন অভিনেত্রী

প্রকাশের সময় : ০১:২৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬