বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আজ টিভিতে যা দেখবেন (১৮ নভেম্বর ২০২৬) বৃষ্টিতে ভেসে গেল ‘মুভিং ডে’, জোহানেসবার্গে এখন তিন ফলই সম্ভব ‘গান নিয়েই আমার যত স্বপ্ন’ রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস চোট কাটিয়ে ফিরছেন লাউতারো, জানালেন জানেত্তি টেস্টে বাংলাদেশিদের সেঞ্চুরি: ১৮ বছরে প্রথম ৫০, পরের ৫০টি এলো ৮ বছরেই ‘এখন কি রোনালদোর মায়ের কথারও জবাব দিতে হবে আমাকে?’ ‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’ আফগানিস্তানকে রোমাঞ্চকর টেস্টে হারিয়ে জিম্বাবুয়ের ২২ বছরের অপেক্ষার অবসান কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের স্বভাব আগুন দেয়া, মানুষকে পুড়িয়ে মারা: স্বরাষ্ট্রমন্ত্রী

পোরশায় অবৈধ দুই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের ৪ লাখ টাকা জরিমানা

খোরশেদ আলম, নওগাঁ:
  • প্রকাশের সময় : ০৩:১৪:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 65
প্রয়োজনীয় কাগজপত্র ও পরিবেশগত ছাড়পত্র না থাকায় নওগাঁর পোরশা উপজেলায় অবৈধ দুটি ইটভাটায় অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশনায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানা।
অভিযান সূত্রে জানা যায়, যথাযথ অনুমোদন ও বৈধ কাগজপত্র ছাড়া ইটভাটার পুনর্নির্মাণ ও সংস্কার কাজ পরিচালনা করায় পশ্চিম রঘুনাথপুর এলাকার ‘মেসার্স এনএসবি ব্রিকস’ এবং নিতপুর এলাকার ‘মেসার্স কেইবিসি ব্রিকস’—এই দুটি ভাটার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এ সময় দুই ইটভাটার কর্তৃপক্ষকে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
একই সঙ্গে বৈধ কাগজপত্র না পাওয়া পর্যন্ত ভাটা দুটির যাবতীয় পুনর্নির্মাণ ও সংস্কার কাজ পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দিয়ে মালিকপক্ষের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সুরক্ষায় ও বায়ুদূষণ রোধে জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পোরশায় অবৈধ দুই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের ৪ লাখ টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৩:১৪:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬