সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

কালুখালীতে জাতীয় যুব দিবসে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আশিক হাসান, কালুখালী:
  • প্রকাশের সময় : ০৭:৩১:০৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 21
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস উপলক্ষে রাজবাড়ীর কালুখালীতে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ, রক্তদান ও মশা নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলার সেভ দ্য হাঙ্গরি (সাথী) ও সালেহা সামাদ হেলথ সার্ভিসেস চত্বরে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এ কর্মসূচির বাস্তবায়ন করে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতালের প্রভাষক ডা. মো. আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. কমল কুমার দাস, কালুখালী ফায়ার স্টেশনের ইনচার্জ আব্দুল হালিম এবং থানার ওসির প্রতিনিধি মো. নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ডা. এস এম আবু হোসাইন।
দিনব্যাপী এ আয়োজনে সাধারণ মানুষের মাঝে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান এবং ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। এ ছাড়া অসহায় ও দরিদ্র রোগীদের বিনামূল্যে সিবিসি ও ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থাও করা হয়।
বক্তারা বলেন, যুবসমাজকে কেবল কর্মসংস্থানের মধ্যেই সীমাবদ্ধ না রেখে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে জাতীয় যুব দিবসে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

প্রকাশের সময় : ০৭:৩১:০৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬