বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, জানালেন অভিনেত্রী কুমিল্লায় ডোবা থেকে নিখোঁজ ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার পুলিশ ফাঁড়িতে নিজ পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা আমি প্রার্থী ছিলাম না, তাই রিপাবলিকানরা হেরেছে: ট্রাম্প আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি গাজীপুর ও সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ নওগাঁয় ব্যবসায়ীর ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, ৮ ঘণ্টায় উদ্ধার ৯ লাখ ১০ হাজার যুক্তরাষ্ট্রের সিনেটে নিয়ন্ত্রণ ফিরে পেল ডেমোক্র্যাটরা, কংগ্রেসের নিয়ন্ত্রণেও এগিয়ে দফাদার ও মহল্লাদারের পদবি পরিবর্তন, নতুন নাম দিল সরকার আজকের স্বর্ণের দাম

গাজীপুর ও সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১১:৪১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 19
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুর ও সাভারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় আন্দোলনরত শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের গাছা থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। পুলিশও পাল্টা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সাড়ে ৯টার দিকে গাছা এলাকায় কয়েক হাজার শ্রমিক রাস্তায় নেমে আসেন। পরে টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়। এছাড়া জয়দেবপুর এলাকা থেকেও বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। কাশিমপুর এলাকায় কিছুটা উত্তেজনা থাকলেও সালনা, রাজেন্দ্রপুর, শফিপুর ও পল্লী বিদ্যুৎ এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে সাভারের হেমায়েতপুরেও সকালে শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা চালান। পুলিশ লাঠিচার্জ ও কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। অন্যদিকে নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলগুলোতে কারখানার সামনে শ্রমিকদের উপস্থিতি দেখা গেলেও সেখানকার পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার ইতোমধ্যে নতুন মজুরি বোর্ড গঠন করেছে। বোর্ডকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে এবং খুব দ্রুতই নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে। মজুরি ঘোষণার আগ পর্যন্ত শ্রমিকদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার এবং উৎপাদন স্বাভাবিক রাখার অনুরোধ জানান তিনি।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গাজীপুর ও সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

প্রকাশের সময় : ১১:৪১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬