গুরুত্বপূর্ণ সংবাদ:
শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৩:২০:০০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 7

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের কার্যালয় থেকে তাঁকে আটক করা হয়।
তাঁকে ঠিক কী কারণে বা কোন মামলায় আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। এছাড়া আটকের পর তাঁকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে, তা-ও এখনো স্পষ্ট নয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
Tag :

























