শেখ হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবে অভ্যুত্থানে নিহতদের পরিবার

- প্রকাশের সময় : ০২:১৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 17

আদালতের দেওয়ার রায়ের বিরুদ্ধে আপিল না করায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১-১২ জন আসামির সম্পত্তি বিক্রি করে অর্ধেক অর্থ জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের পরিবারকে দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ মঙ্গলবার ওই চিঠি দেওয়া হবে বলে দুপুরে অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
তিনি আরও জানান, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই–আগস্টের আন্দোলনের নিহতদের পরিবারকে দেয়ার নির্দেশনা আছে। তারা যেহেতু নির্ধারিত ৩০ দিন সময়ের মধ্যে আপিল করেননি, সেহেতু তারা আপিল করবেন না বলে ধরে নেওয়া হচ্ছে।
চিফ প্রসিকিউটর বলেন, আসামিরা তাদের সম্পত্তি বিক্রি করে দিতে পারে– এমন আশঙ্কা থেকে পলাতক আসামিদের সম্পত্তি সরকারের হেফাজতে নেওয়ার জন্য একটি চিঠি দেবে ট্রাইব্যুনাল।





















