Dhaka ০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাকিব-তামিমের দূরত্ব নিয়ে মুখ খুললেন খালেদ মাহমুদ সুজন পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেলের জামিন নওগাঁয় হানিট্র্যাপ চক্রের মূলহোতাসহ ৪ জন গ্রেফতার সাইবার অপরাধ ঠেকাতে যুগোপযোগী আইন হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজনৈতিক সমাধানের মাধ্যমেই রোহিঙ্গা সংকটের অবসান সম্ভব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী সুন্দরবনের দুর্ধর্ষ নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ সদস্যের আত্মসমর্পণ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর

রাজনৈতিক সমাধানের মাধ্যমেই রোহিঙ্গা সংকটের অবসান সম্ভব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:২৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / 6

রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর রাজনৈতিক সমাধানের মাধ্যমেই দীর্ঘায়িত রোহিঙ্গা বাস্তুচ্যুতির টেকসই অবসান ঘটানো সম্ভব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি স্পষ্ট করেছেন, এ সংকটের শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানের পথ খুঁজতে চীন ও মিয়ানমারের সঙ্গে সরাসরি আলোচনা অব্যাহত রাখবে বাংলাদেশ।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্ব করছে। এই ঐতিহাসিক ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ কূটনৈতিক সুযোগকে কাজে লাগিয়ে জাতিসংঘের মতো বৈশ্বিক বহুপক্ষীয় ফোরামে রোহিঙ্গা সংকটকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দৃশ্যমান করতে বাংলাদেশ সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।

তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ সরকারের প্রধান ও অবিচল লক্ষ্য হলো মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের যেন স্বেচ্ছায়, নিরাপদ পরিবেশে, মর্যাদার সাথে এবং স্থায়ীভাবে তাদের পৈতৃক ভিটায় প্রত্যাবাসন নিশ্চিত করা যায়। এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়, আঞ্চলিক পরাশক্তি ও অংশীদার দেশগুলোকে আরো জোরালো ও সমন্বিত ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজনৈতিক সমাধানের মাধ্যমেই রোহিঙ্গা সংকটের অবসান সম্ভব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০১:২৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬