বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি কোটালীপাড়ায় শিশু ও মাতৃস্বাস্থ্য সুরক্ষায় সারভাইভাল প্রোগ্রামের উদ্বোধন দেশে আবারো বাড়ল স্বর্ণের দাম ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলার পর পদ হারালেন ডিটিসিএর নির্বাহী পরিচালক হাম উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪০২ শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টায়ারে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক পোরশায় অবৈধ দুই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের ৪ লাখ টাকা জরিমানা সিঁড়িতে পড়ে ছিল টিফিন বাটি, দুই মাস ধরে নিখোঁজ তরুণ আকাশ

দেশে আবারো বাড়ল স্বর্ণের দাম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৪৯:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 5

দেশের বাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম তিন হাজার ৩২৪ টাকা বৃদ্ধি করে ভ্যাটসহ দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

তেজাবি (পাকা) স্বর্ণের দাম বাড়ায় দেশের বাজারে স্বর্ণ ও রূপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ১৪ হাজার ৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস। তবে অলঙ্কারের নকশাভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।

বাজুস আরো জানিয়েছে, স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সাথে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এছাড়া মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার বিনিময়ের ক্ষেত্রে ১২ শতাংশ এবং ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এসব ক্ষেত্রেও আলাদাভাবে ভ্যাট নেয়া যাবে না।

এর আগে, গত ২ নভেম্বর সকালে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ২০ হাজার ৮৫৮ টাকা, ২১ ক্যারেট দুই লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৮১ হাজার ২০০ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের দাম এক লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এদিকে দেশের বাজারে রূপার দাম অপরিবর্তিত রয়েছে।

ভ্যাটসহ ২২ ক্যারেট রূপা প্রতি ভরি তিন হাজার ৪৯৯ টাকায়, ২১ ক্যারেট তিন হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেট দুই হাজার ৯১৬ টাকায ও সনাতন পদ্ধতির রূপা দুই হাজার ২১৬ টাকায় বিক্রি হচ্ছে। ইউএনবি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দেশে আবারো বাড়ল স্বর্ণের দাম

প্রকাশের সময় : ০৫:৪৯:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬