গুরুত্বপূর্ণ সংবাদ:
আজকের স্বর্ণের দাম

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ১০:৩৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 30

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে। এতে ভ্যাটসহ ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকায়।
সোমবার (২ নভেম্বর) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এবং সকাল ১০টা থেকেই এই সমন্বিত নতুন দর কার্যকর রয়েছে।
নতুন দর অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের মূল্যতালিকা:
- ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা
- ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা
- ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা
- সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা
বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট ইতোমধ্যেই অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলঙ্কারের ডিজাইন ও কারুকাজ অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।
উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৩১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে; যার মধ্যে ৬৩ বার দাম বাড়ানো, ৬৭ বার কমানো এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়। এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দামের হেরফের হয়েছিল।
Tag :























