Dhaka ০১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 17

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চলতি বছরের ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মঙ্গলবার তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘আমরা এই টার্মিনালটি উদ্বোধন করতে চাই। বিগত সরকারের সময়ে টার্মিনালটির শুধু ভবন উদ্বোধন করা হয়েছিল। কিন্তু এটি চালুর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’

তিনি বলেন, টার্মিনালে ইন্টারনেট ও প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যবস্থাপনা ছিল না। এমনকি কীভাবে এটি চালু করা হবে, সে বিষয়েও কোনো পরিকল্পনা ছিল না।

রেভিনিউ শেয়ারিংয়ের বিষয়ে মন্ত্রী বলেন, শুরুতে ১৫ শতাংশ বাংলাদেশকে দেওয়ার কথা থাকলেও সম্মিলিত প্রচেষ্টায় তা বাড়িয়ে ২৭ শতাংশ করা সম্ভব হয়েছে। এই আয় থেকে টার্মিনাল নির্মাণের ঋণ পরিশোধ করা সম্ভব হবে।

তিনি জানান, জাইকার ঋণে নির্মিত এই টার্মিনালের কিস্তি ইতোমধ্যে দেওয়া শুরু হয়েছে। সিভিল এভিয়েশনের আয় থেকে এখন পর্যন্ত ১ হাজার ১০০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। আগামী ডিসেম্বরে আরও ৯০০ কোটি টাকা পরিশোধ করতে হবে।

মন্ত্রী বলেন, টার্মিনাল চালু করা না গেলে অন্যান্য খাতের আয় থেকে ঋণের কিস্তি পরিশোধ করতে হবে। তাই আগামী ১৬ ডিসেম্বর আংশিক হলেও তৃতীয় টার্মিনাল চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর

প্রকাশের সময় : ০১:১৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬