মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
১৫ বছর ধরে মিমিকে আগলে রেখেছেন যিনি নওগাঁ কারাগারে কার্যক্রম নিষিদ্ধ বগুড়া জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু মাঠেই গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষ, হাসপাতালে না ফেরার দেশে স্প্যানিশ ফুটবলার মিগুয়েল মুক্তির আগেই ‘কিং’-এর আয় ৬৬৫ কোটি! তিন নবীনের অভিষেকে সম্পর্কই মূল রসদ মাদ্রাসায় হামলা-ভাঙচুর: আলোচিত সেই শাহজালাল রুমীকে আত্মসমর্পণের নির্দেশ পর্দায় নয়, নিজস্ব পছন্দে ক্যারিয়ার গড়ছেন মৌসুমী-ওমর সানীর দুই সন্তান রাজবাড়ীতে পোস্ট অফিসের দেড় কোটি টাকা আত্মসাৎ: ৭ আসামি কারাগারে ১ জানুয়ারি থেকে বিনা টিকিটে জাদুঘর পরিদর্শনের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা আপিলের সময়সীমা শেষে গ্রেফতার হলেই দণ্ডিত পলাতকদের সাজা কার্যকর: চিফ প্রসিকিউটর

রাজবাড়ীতে পোস্ট অফিসের দেড় কোটি টাকা আত্মসাৎ: ৭ আসামি কারাগারে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৩:৫৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 12
রাজবাড়ী প্রধান ডাকঘরের ১০৪ জন গ্রাহকের প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের মামলায় সাত আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার অপর ছয় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে রাজবাড়ী সদর আমলি আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী এ আদেশ দেন।
এর আগে সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আত্মসাৎকৃত টাকা ফেরত এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগী গ্রাহকরা।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত রাজবাড়ী প্রধান ডাকঘরে সঞ্চয়ী আমানত রাখতে গিয়ে ১০৪ জন গ্রাহক প্রতারণার শিকার হন। তৎকালীন পোস্টমাস্টার বিকাশ চন্দ্রসহ অন্যদের যোগসাজশে লেটার রাইটার শিহাব গ্রাহকদের সাদা স্লিপ দিয়ে টাকা গ্রহণ করলেও তা ডাকঘরের সরকারি কোষাগারে জমা দেননি। ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যান।
পরবর্তীতে গত ৩০ জুলাই ভুক্তভোগী গ্রাহকদের পক্ষে নাছরিন আক্তার বাদী হয়ে সংশ্লিষ্ট ১৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।
বাদীপক্ষের আইনজীবী নজরুল ইসলাম লাভলু জানান, মামলার এজাহারভুক্ত ১৩ আসামির মধ্যে সাতজন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পলাতক বাকি ছয় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে পোস্ট অফিসের দেড় কোটি টাকা আত্মসাৎ: ৭ আসামি কারাগারে

প্রকাশের সময় : ০৩:৫৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬