সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

ছোট্ট সন্তান রেখে জীবন-যুদ্ধে হারতে চান না লিজা, প্রয়োজন ৬৫ লাখ টাকা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৪৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 20

টানা আট মাস চিকিৎসা চলেছে নিউমোনিয়া ও যক্ষ্মার। কিন্তু ততদিনে নিঃশব্দে ফুসফুসে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যানসার। ভুল রোগনির্ণয়ের মাশুল দিয়ে আজ জীবনের চরম সংকটে ইডেন মহিলা কলেজের সাবেক শিক্ষার্থী মার্জিয়া সুলতানা লিজা। ২২ মাসের একমাত্র সন্তান ইলানের স্পর্শ থেকে বঞ্চিত হয়ে তিনি এখন কলকাতার টাটা মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন। সাত বছর ধরে বিনা বেতনে কলেজের শিক্ষার্থীদের পাঠদান করা এই মানবিক শিক্ষিকার প্রাণ বাঁচাতে প্রয়োজন প্রায় ৬৫ থেকে ৭০ লাখ টাকা, যা এই পরিবারের পক্ষে জোগাড় করা একেবারেই অসম্ভব।

লিজার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. আব্দুল মজিদ জানান, দীর্ঘ আট মাস ভুল চিকিৎসার পর গত ২০২৬ সালের ৮ আগস্ট জানা যায়, লিজা বিরল ধরনের ফুসফুসের ক্যানসারে (Pulmonary Enteric Type Adenocarcinoma) আক্রান্ত। বর্তমানে ভারতের টাটা মেডিক্যাল সেন্টারে তাঁর ইমিউনোথেরাপি ও কেমোথেরাপি চলছে। চিকিৎসকেরা জানিয়েছেন, দীর্ঘমেয়াদি চিকিৎসা ও নিয়মিত থেরাপিতে সুস্থ হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে আগামী দুই থেকে চার বছরে এই চিকিৎসার জন্য ব্যয় হবে প্রায় ৬৬ লাখ ৫০ হাজার টাকা।

এতদিনের চিকিৎসায় পরিবারের সব সঞ্চয় শেষ হয়ে গেছে, দেনার বোঝাও ভারী হয়েছে। এই পরিস্থিতিতে ফুটফুটে সন্তানের মুখের দিকে তাকিয়ে নিজের প্রিয়তমা স্ত্রীকে বাঁচাতে এবং লিজাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দেশ-বিদেশের সর্বস্তরের হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহযোগিতার আকুল আবেদন জানিয়েছেন অসহায় স্বামী।

সাহায্য পাঠানোর ঠিকানা:

ব্যাংক অ্যাকাউন্ট: মো. আব্দুল মজিদ (Md. Abdul Mojid), হিসাব নম্বর: 0443201001687254, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (UCB), কারওয়ান বাজার শাখা, ঢাকা। রাউটিং নম্বর: 245262537, সুইফট কোড: UCBLBDDHKBZ

বিকাশ (ব্যক্তিগত): 01515260712, 01517802999

নগদ (ব্যক্তিগত): 01515260712

রকেট (ব্যক্তিগত): 017506063593

বিস্তারিত এখানে

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ছোট্ট সন্তান রেখে জীবন-যুদ্ধে হারতে চান না লিজা, প্রয়োজন ৬৫ লাখ টাকা

প্রকাশের সময় : ০৮:৪৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬