Dhaka ০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিজেদের নয়, অন্যের স্ত্রীদের নিয়ে হোটেলে গিয়েছিলেন গাজীপুরের দুই ইমাম জুলাইয়ের রক্তঋণ শোধ হবে সততা ও নৈতিকতার চর্চায়, শুধু বক্তৃতায় নয়: জাবি উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. সোহেল রানা মিথ্যা মামলা দিয়ে হিরো আলমকে দমানো যাবে না: হিরো আলম ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজবাড়ীতে র‌্যাবের অভিযান: ৫ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৫ কালীগঞ্জে গ্রীষ্মকালীন তরমুজের মাঠ দিবস অনুষ্ঠিত শিক্ষার্থীদের অধিকার সম্পর্কে সচেতন করলেন এএসপি দেবব্রত সরকার গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

ঘাস কাটতে গিয়ে সর্প দংশনের শিকার গৃহবধূ, রাসেল ভাইপার বলে ধারণা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৪৮:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / 135

রাজবাড়ীর চরাঞ্চলে গরুর জন্য ঘাস কাটার সময় সাপের ছোবলে এক গৃহবধূ আহত হয়েছে। শুক্রবার দুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মজলিসপুর চরে এঘটনা ঘটে  । ওই নারীর নাম আলেকা বেগম (৪০)। তিনি একই ইউনিয়নের বাহেরচর এলাকার জব্বারের স্ত্রী।

স্থানীয় হাসেম সরদার বলেন, ওই নারী গরুর ঘাস কাটতে সকালে মজলিসপুর চরে যায়। ঘাস কাটার এক পর্যায়ে তার পায়ে একটি সাপ ছোবল দেয়। সাথে সাথে চিৎকার করলে আশপাশে থাকা লোকজন এগিয়ে আসে। কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলে। তাৎক্ষণিক তাকে ট্রলারে করে পাড়ে নিয়ে এসে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কাশেম প্রামানিক বলেন, মাঝে মধ্যে চরে রাসেল ভাইপার সাপ দেখা যাচ্ছে। গত দশ দিনে তিন চার জনের সাপে ছোবল দিছে। আমরা তো এহন ভয়ে আছি । মাঠে ধান পেকে যাচ্ছে কাটতে ভয় লাগে।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সরিফুল ইসলাম বলেন, সাপের কামড়ে আহত এক নারীকে দুপুরে নিয়ে আসে স্থানীয়রা। আমরা প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে দিয়েছি।

বলেন,হাসপাতালে সাপে কাটা রোগীর জন্য পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। আক্রান্ত রোগীর শরীরে অ্যান্টিভেনম দেওয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, তখন সেই পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের  কোনো ব্যবস্থা নেই। তাই রোগীকে ফরিদপুরে পাঠানো হয়েছে। কী ধরনের সাপের কামড়ে তিনি আহত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে বিষধর সাপ কামড় দিয়েছে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান জানান, সাপের কামড়ে এক নারী আহত হয়েছে বিষয়টি শুনেছি। কয়েক বছর ধরেই বর্ষা মৌসুমের আগে থেকেই চরাঞ্চলে সাপের উপদ্রব বেড়ে যায়।  সাপ থেকে বাঁচতে স্থানীয় কৃষি ও প্রাণিসম্পদ বিভাগ ও কৃষকদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি চালানো হবে। সেই সাথে কৃষকদের মাঝে গাম বুট ও হ্যান্ডস গেøাবস দেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঘাস কাটতে গিয়ে সর্প দংশনের শিকার গৃহবধূ, রাসেল ভাইপার বলে ধারণা

প্রকাশের সময় : ০৬:৪৮:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫