Dhaka ১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের উদ্যোগ, নাম চাইলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / 132

রাজবাড়ী সদর উপজেলাকে ভেঙে নতুন একটি উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে প্রস্তাবিত এই উপজেলার নাম রাখা হয়েছে ‘পঞ্চকানন’। তবে চূড়ান্ত নামের জন্য সর্বসাধারণের মতামত ও প্রস্তাব আহ্বান করা হবে এবং সেরা নামদাতাকে পুরস্কৃত করার ঘোষণাও দেওয়া হয়েছে।

আজ শনিবার (২৫ জুলাই) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম ফেসবুকে লিখেছেন, “রাজবাড়ী সদরকে ভেঙে আলাদা একটা উপজেলা করতে চেষ্টা করছি। যেহেতু পাঁচটি ইউনিয়ন নিয়ে এটা গঠিত হবে, সে কারণে আপাতত এমন নাম রেখেছি ‘পঞ্চকানন’—তবে নামটি চূড়ান্ত নয়। একটা সহজ ও সুন্দর নামের জন্য সকলের মতামত নেওয়া হবে। যে ভালো নাম দেবে তাঁকে পুরস্কৃত করা হবে।”

তিনি আরও জানান, আগামী ১লা আগস্ট থেকে সাত দিনব্যাপী নতুন উপজেলার নাম ও সুন্দর প্রস্তাব সংগ্রহের কার্যক্রম শুরু হবে। সে সময় নাম জমা দেওয়ার নিয়ম ও বিস্তারিত বিষয়াদি সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া হবে।

সংস্কৃতি প্রতিমন্ত্রীর এই সামাজিক যোগাযোগমাধ্যমের ঘোষণার পর স্থানীয় রাজবাড়ীবাসীর মধ্যে বেশ কৌতূহল ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এলাকাটির প্রশাসনিক পুনর্বিন্যাস ও নতুন নাম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই চর্চা ও আলোচনা শুরু হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের উদ্যোগ, নাম চাইলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৯:০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬