Dhaka ১১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কোটালীপাড়ায় পারিবারিক বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:৫৮:০০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / 295

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি ইউনিয়নের মধুর নাগরা সুইচগেট এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বাবা-ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুর ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, মধুর নাগরা গ্রামের মৃত জাহাঙ্গীর খানের ছেলে গোলাম আজম খান (৫০) এবং তার ছেলে আবির খান (১৫)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে একই গ্রামের মৃত ইউনুস খানের ছেলে ওবায়দুল খান (৪৭) এবং তার ছেলে জয় খান (২৫) দেশীয় অস্ত্র, লাঠি ও রামদা নিয়ে গোলাম আজম খান ও তার ছেলে আবিরের ওপর হামলা চালান। একপর্যায়ে রামদা দিয়ে মাথায় কোপ দিলে তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও স্বজনরা আহতদের উদ্ধার করে কোটালীপাড়া ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল (NINS&H)-এ পাঠানো হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় অভিযুক্ত ওবায়দুল খানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ভুক্তভোগী পক্ষ একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় পারিবারিক বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

প্রকাশের সময় : ০১:৫৮:০০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬